সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ জেনারেল ম্যানেজার(ক্যাপিটাল প্ল্যানিং), এসএমই ক্রেডিট অ্যানালিস্ট(সেক্টর স্পেশ্যালিস্ট/স্ট্রাকচারিং), ক্রেডিট অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে৷ আগ্রহী আবেদনকারীকে ১২ আগস্টের মধ্যে https://www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে৷
ডেপুটি জেনারেল ম্যানেজার(ক্যাপিটাল প্ল্যানিং)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কেউ আবেদন করলে তিনি অগ্রগণ্য৷
আবেদনকারীর বয়স:
৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৬৮ হাজার ৬৮০টাকা থেকে ৭৬ হাজার ৫২০ টাকা পাবেন৷
[ আরও পড়ুন: উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
এসএমই ক্রেডিট অ্যানালিস্ট(সেক্টর স্পেশ্যালিস্ট)
শূন্যপদ: ১১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. তবে এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্ট আবেদনকারী অগ্রগণ্য৷
আবেদনকারীর বয়স:
৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৩ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পাবেন৷
এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (স্ট্রাকচারিং)
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. তবে বি.টেক, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আবেদনকারী অগ্রগণ্য৷
আবেদনকারীর বয়স:
৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৩ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পাবেন৷
[ আরও পড়ুন: ৮১৫৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
এসএমই ক্রেডিট অ্যানালিস্ট
শূন্যপদ: ১০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. তবে বি.টেক, এমবিএ, চার্টাড অ্যাকাউন্ট্যান্ট আবেদনকারী অগ্রগণ্য৷
আবেদনকারীর বয়স:
৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৩ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পাবেন৷
ক্রেডিট অ্যানালিস্ট
শূন্যপদ: ৩০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. তবে বি.টেক, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আবেদনকারী অগ্রগণ্য৷
আবেদনকারীর বয়স:
৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পাবেন৷
[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ করলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, কীভাবে জানেন?]
আবেদনের নিয়ম:
https://www.sbi.co.in-এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১২ আগস্টের মাধ্যমে আবেদন করতে পারেন৷ ফি হিসাবে জেনারেল (সাধারণ) প্রার্থীদের ৭৫০ টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে ১২৫ টাকা৷
নিয়োগ পদ্ধতি:
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে৷ তবে পরীক্ষার দিনক্ষণ জানার জন্য উপরোক্ত ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের