Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?

শনিবার অনিন্দ্য সেনগুপ্তকে বের করে দেওয়ার পরই জানা গিয়েছিল রবিবার বিগ বস বাংলায় এন্ট্রি নিতে চলেছেন নতুন কেউ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৫৮

options
link
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে? zoom
মডেল-অভিনেতা রাজবীর দে।
Advertisement

অনিন্দ্য সেনগুপ্তকে বের করে দেওয়ার পরই জানা গিয়েছিল রবিবার ‘বিগ বস বাংলা’য় (Bigg Boss Bangla) এন্ট্রি নিতে চলেছেন নতুন কেউ। তিনি কে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে শনিবার রাত থেকে। অবশেষে সেই জল্পনার অবসান। ‘বিগ বস বাংলা’ শুরু আটদিনের মাথায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন অভিনেতা-মডেল রাজবীর দে।

২০২০ সালে প্রথম ধারাবাহিক করেন রাজবীর। দীর্ঘদিন ধরেই মুম্বইয়ে অভিনয় ও মডেলিং করেন। ২০২৩ সালে ‘MTV Roadies: Karm Ya Kaand’- এ অংশ নিয়েছিলেন তিনি। সেই শো থেকে জনপ্রিয়তাও পান। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাঁকে। একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি বিগ বসের দূর্গে।

‘বিগ বস বাংলা’র নতুন প্রতিযোগী রাজবীর দে।

গত রবিবার ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। শনিবার ‘দাদার দরবারে’র প্রথমদিনেই কার্যত অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বের করে দেওয়া হয় অনিন্দ্য সেনগুপ্তকে। তাঁর আচরণ নিয়ে রীতিমতো কড়া বার্তা দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবারই ‘দাদা’ জানিয়েছিলেন রবিবার হতে চলেছে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ররিবার ‘দাদার দরবার’ শেষে বিগ বসের দূর্গে ঢুকে পড়লেন মডেল-অভিনেতা রাজবীর। তিনি শিলিগুড়ির ছেলে। যদিও বর্তমানে মুম্বইয়েই থাকেন তিনি। সোশাল মিডিয়ায় বুঁদ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় রাজবীর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, ২০২০ সালে প্রথম ধারাবাহিক করেন তিনি। দীর্ঘদিন ধরেই মুম্বইয়ে অভিনয় ও মডেলিং করেন রাজবীর। ২০২৩ সালে ‘MTV Roadies: Karm Ya Kaand’- এ অংশ নিয়েছিলেন তিনি। সেই শো থেকে জনপ্রিয়তাও পান। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাঁকে। একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি বিগ বসের দূর্গে। শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন তিনি? নাকি মাঝপথেই ছিটকে যাবেন? সেটাই এখন দেখার। যদিও রবিবার বিগ বসের দূর্গে ঢুকেই নাচে-গানে সকলের সঙ্গে মেতে ওঠেন তিনি। বেশ কিছুক্ষণ আলেকজান্দ্রা টেলরের সঙ্গে গল্প করতেও দেখা যায় তাঁকে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.