সোশাল মিডিয়ার দৌলতে স্যান্ডি সাহাকে চেনে না, এমন লোক বোধ হয় নেই। বারবার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। একটি পডকাস্টে গিয়ে এবার নিজের যন্ত্রণার কাহিনী তুলে ধরলেন সকলের প্রিয় স্যান্ডি অর্থাৎ সন্দীপ সাহা। বাংলাদেশের এক ইনফ্লুয়েন্সর জুটির অশান্তি মেটাতে গিয়ে কীভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল, সে কথা তুলে ধরলেন তিনি। বললেন, “মারধরের পাশাপাশি প্রিন্স মামুন আমার মুখে মূত্রত্যাগ করেছিল।”
স্যান্ডি বলেন, “প্রিন্স মামুন ও লায়লার ব্রেকআপ চলছিল। আমি জানার পর ঢাকায় গিয়েছিলাম মিটমাট করাতে। আমাকে দেখে মামুনের পছন্দ হয়ে যায়। একদিন নেশাগ্রস্ত অবস্থায় আমাকে অশ্লীলভাবে স্পর্শ করে। প্রতিবাদ করলে আমার উপর অত্যাচার করে। মারধর করা হয়। পেনসিল হিল দিয়ে আমার ঘাড়ে আঘাত করে। ক্ষতবিক্ষত হয়ে যাই। আমার মুখে মূত্রত্যাগ করেছিল।”
আরও পড়ুন:
কখনও নাইটি পরে কলকাতার রাস্তায় ঘুরেছেন। কখনও আবার কাদা-কাদা ভিডিও করেছেন। আর পাঁচজন যা ভাবতেও পারেন না তা করেই ভাইরাল হয়েছিলেন স্যান্ডি। তারপর একাধিকবার একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। হলুদ শাড়ি, শান্তিনিকেতনের গয়না পরে সেখানে হাজির হয়েছিলেন স্যান্ডি। সেখানেই যন্ত্রণার কথা তুলে ধরেন তিনি। বলেন, বারবার ভালোবেসে প্রতারিত হয়েছেন তিনি। সেখানে ওঠে বাংলাদেশের ইনফ্লুয়েন্সর জুটি প্রিন্স মামুন ও লায়লার সঙ্গে অশান্তি প্রসঙ্গ।

ঢাকায় চরম হেনস্তার গল্প শোনান স্যান্ডি। বলেন, “প্রিন্স মামুন ও লায়লার ব্রেকআপ চলছিল। আমি জানার পর ঢাকায় গিয়েছিলাম মিটমাট করাতে। আমাকে দেখে মামুনের পছন্দ হয়ে যায়। একদিন নেশাগ্রস্ত অবস্থায় আমাকে অশ্লীলভাবে স্পর্শ করে। প্রতিবাদ করলে আমার উপর অত্যাচার করে। মারধর করা হয়। পেনসিল হিল দিয়ে আমার ঘাড়ে আঘাত করে। ক্ষতবিক্ষত হয়ে যাই।” এরপরই বিস্ফোরক দাবি করেন স্যান্ডি। তাঁর দাবি, মামুন তাঁর মুখে মূত্রত্যাগ করেছিল। স্যান্ডি জানান, এরপর তাঁকে ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁর অস্ত্রোপচারও করতে হয়। ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সকলের মুখে হাসি ফোটানো স্যান্ডি।
সর্বশেষ খবর
-
‘দর্শক বোকা? অ্যানিম্যাল চলেছে বলেই…’, বলিউডকে ‘ভেড়ার পাল’ কটাক্ষ করিনার, খোঁচা ভাই রণবীরকেও!
-
উপনির্বাচন ঘোষণা হতেই তপ্ত রেজিনগর! তৃণমূল-আম জনতা উন্নয়ন পার্টির সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড
-
এবার পুজোর পাতে পড়বে পদ্মার ইলিশ? ভারতে রপ্তানির অনুমতি চাইল বাংলাদেশের ১৮ সংগঠন
-
গালওয়ানের পর প্রথমবার ভারত সফরে জিনপিং! হতে পারে মোদির সঙ্গে বৈঠক, সম্পর্কের বরফ গলবে?
-
ব্রাজিল ম্যাচের আগে চাপে ফেডারেশন, নির্বাচন চেয়ে আদালতে রঞ্জিত বাজাজ