মাছে ভাতে বাঙালি। আর পাতে যদি পড়ে ইলিশ মাছ তাহলে তো কোনও কথাই নেই। স্বাভাবিক কারণেই দুর্গাপুজোর সময় বাংলা-সহ গোটা ভারতে ইলিশের চাহিদা বাড়ে। সেই চাহিদা পূরণে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন জানাল বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। শুধু দুর্গাপুজোর সময় নয়, সম্ভব হলে সারা বছর ভারতে ইলিশ রপ্তানির সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করছে এই প্রতিষ্ঠানগুলি। গত বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি মিললেও শেষ পর্যন্ত ১৫০ টন ইলিশ রপ্তানি করা হয়েছি। এবার যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় সেই অনুরোধ জানিয়েছে তারা।
এই ১৮টি প্রতিষ্ঠান হল, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইজ ও আনরাজ ফিশ প্রোডাক্টস; ঢাকার ভিজিল্যান্ট এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, ম্যাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন; যশোরের লাকি এন্টারপ্রাইজ, এমইউসি ফুডস, মোহতাব অ্যান্ড সন্স ও জনতা ফিশ; খুলনার বিশ্বাস এন্টারপ্রাইজ; চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইজ ও আনরাজ ফিশ প্রোডাক্টস; বরিশালের মহিমা এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও তানিশা এন্টারপ্রাইজ; ভোলার রাফিদ এন্টারপ্রাইজ; এবং সাতক্ষীরার এমএ এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স। এই ১৮ প্রতিষ্ঠানের আবেদনের পর বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানগুলির বক্তব্য, ভারতে ইলিশের দুর্গাপুজোর সময় মাত্র ২০ থেকে ২৫ দিনের সময়সীমার মধ্যে ঋণপত্র (এলসি) খোলা, ইলিশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং শেষ করা কঠিন হয়ে পড়ে। তাই অন্তত ২ মাস বা সম্ভব বলে সারা বছর রপ্তানির সুযোগ দেওয়া উচিত।
উল্লেখ্য, দুর্গাপুজোকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে জানানো হয়, ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ প্রতিবছর গড়ে প্রায় ৫ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করত। ২০১২ সালে রপ্তানি বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের সেপ্টেম্বরে দুর্গাপুজো উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি মেলে। ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও মোট ১ হাজার ৩০০ টন ইলিশ ভারতে রপ্তানি হয়। ২০২৫ সালে ভারতে রপ্তানি হয় মাত্র ৫৭৭ টন ইলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩