Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

গণেশ পুজোতেও ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের খাঁড়া! উত্তরেও জারি বৃষ্টি

কী জানাল হাওয়া অফিস?

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৪৭

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৪৭

options
link
গণেশ পুজোতেও ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের খাঁড়া! উত্তরেও জারি বৃষ্টি zoom
ফের ভাসবে কলকাতা?
Advertisement

গোটা মাসজুড়ে কম-বেশি বৃষ্টি চলছেই। কখনও রোদ ঝলমলে আকাশে ঘন কালো মেঘ ঘনিয়ে ঝমঝমিয়ে নামছে বারিধারা। গোটা আগস্ট জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস বলছে, এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। পুজোর আগে ফের বঙ্গোপসাগরে সক্রিয় হতে চলেছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা খুব বেশি।

একদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমের জেলা পুরুলিয়ার পর দীঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের ৫ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎস-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস হইতে পারে। শুক্রবারেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। তবে কলকাতায় সপ্তাহান্তে কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার অর্থাৎ গণেশ পুজোর দিন ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.