ব্রিকস সম্মেলনে ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার একটি কূটনৈতিক সূত্র এমনটাই দাবি করেছে। ব্রিকসের ‘আউটরিচ সেশন’-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। কিন্তু তারপর থেকে তারেকের ভারতে আসা নিয়ে জল্পনা চলছিল। তবে কূটনৈতিক সূত্রের দাবি, দিল্লি সফরে আগ্রহী তারেক। আগামী ডিসেম্বরেই ভারতে আসতে পারেন তিনি। কিন্তু ভারত সফরের পর কী কী প্রাপ্তি হল, তা দেশে ফিরে জনগণের সামনে কীভাবে তুলে ধরবেন, তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত।
ব্রিকসে কেন যোগ দিচ্ছেন না তারেক? এ প্রসঙ্গে ঢাকা আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেনি। তবে বাংলাদেশ সরকারের এক কর্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ জটকেই দায়ী করেছেন। কিন্তু ব্রিকসের মঞ্চ এড়িয়ে গেলেও ভারত থেকে কি দূরে থাকতে পারবেন খালেদা জিয়ার পুত্র? দিল্লি সফর এড়াতে পারবেন? কারণ, ভারত-বিরোধিতার হাওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সেই দিল্লির উপরই নির্ভরশীল ঢাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গঙ্গার জলবণ্টন।
১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ প্রায় শেষের মুখে। ফলে সেই চুক্তি দ্রুত নবীকরণ করতে আগ্রহী বাংলাদেশ। এদিকে গঙ্গার জলবণ্টন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি নবীকরণের ক্ষেত্রে ভারত তার নিজের স্বার্থও খতিয়ে দেখবে। এ প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে, বিহারের প্রসঙ্গও। অন্যদিকে, দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তিস্তা জলবণ্টন নিয়েও কোনও সমঝোতায় আসতে পারেনি দু’দেশ। তিস্তা নিয়েও ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা। এখানেই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
-
একসময় সুযোগই ছিল না খেলার, রাগবি দলে বাংলার মুখ সেই সন্ধ্যা
-
লালকেল্লা নয়, বিস্ফোরণে মন্দির ওড়ানোর ছক ছিল বোমারু নবির, শেষ মুহূর্তে ষড়যন্ত্রে বদল কেন?
-
বেনিয়ম, দুর্নীতির অভিযোগ! জম্মু ও কাশ্মীর-সহ ২ রাজ্য সংস্থার মনোনয়ন বাতিল বিসিসিআইয়ের
-
আঠারোর নিচে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তা সামলাবেন কী করে? নতুন এসওপি তৈরির পথে রাজ্য
-
‘আমি আর ওঁদের কষ্ট…,’ অবসর নিচ্ছেন অমিতাভ? বিগ বির পোস্টে মন খারাপের বার্তা