Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Asian Games

একসময় সুযোগই ছিল না খেলার, রাগবি দলে বাংলার মুখ সেই সন্ধ্যা

এশিয়ান গেমসে রাগবি সেভেন্সে অংশ নিতে চলা ভারতীয় দলে এবার বাংলা থেকে একমাত্র প্রতিনিধি শিলিগুড়ি থেকে প্রায় পয়ত্রিশ কিলোমিটার দূরের বাগানের বাসিন্দা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৫:৩৭

options
link
একসময় সুযোগই ছিল না খেলার, রাগবি দলে বাংলার মুখ সেই সন্ধ্যা zoom
রাগবি তারকা সন্ধ্যা রাই। ফাইল ছবি।
Advertisement

সরস্বতীপুর চা বাগান। জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এই এলাকার ছবিটা দেড় দশক আগেও অন্যরকম ছিল। যে কোনও রকম খেলাধুলোর ‘অধিকার’ ছিল কেবলই ছেলেদের। আর মেয়েরা? তাদের জন্য বরাদ্দ ছিল পড়ালেখা আর ঘরের কাজ।

২০১৩ সালে কলকাতার এক সংস্থার আগমনে বদলে যায় ছবিটা। মেয়েরাও হাজির হয় খেলার মাঠে। তাও আবার ফুটবল-ক্রিকেটের মতো পরিচিত কোনও খেলা নয়। রাগবি। যা সরস্বতীপুর বাগান তো বটেই, বিশেষ পরিচিত ছিল না ভারতের এগিয়ে থাকা শহরগুলির কাছেও। বছর তেরোর সন্ধ্যা রাইও বাগানের অন্য মেয়েদের মতো হাতে তুলে নেন রাগবির বল। কিন্তু সেদিন তিনি ভাবতে পারেননি, এই খেলাটাই বদলে দেবে তাঁর জীবনের গতিপথ। ভাবতে পারেননি, এশিয়ান গেমসের মতো মঞ্চে একদিন পৌঁছে যাবেন তিনি। তাও আবার একবার নয়, একাধিকবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসন্ন এশিয়ান গেমসে রাগবি সেভেন্সে অংশ নিতে চলা ভারতীয় দলে এবার বাংলা থেকে একমাত্র প্রতিনিধি শিলিগুড়ি থেকে প্রায় পয়ত্রিশ কিলোমিটার দূরের এই বাগানের বাসিন্দা সন্ধ্যাই। টানা দ্বিতীয়বার এশিয়াডে এই ইভেন্টে অংশ নেবে ভারত। গতবারও দলে ছিলেন সন্ধ্যা। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগানো নিয়ে আশাবাদী তিনি। “গতবার এশিয়ান গেমসই আমাদের প্রথম বড় প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের দেশের অন্য খেলার তারকারাও ছিল। তাদের দেখে প্রচুর অভিজ্ঞতা হয়েছে। সেটা পরবর্তীতে খেলার মাঠে কাজে লেগেছে। এবার এশিয়াডেও সেই অভিজ্ঞতা সাহায্য করবে”, বলছিলেন সন্ধ্যা।

এবারও সাইয়ের কলকাতা ক্যাম্পাসে এশিয়াডের প্রস্তুতি সারছে রাগবি দল। কয়েক বছর আগে প্রথমবার এই খেলার বিদেশি কোচ এসেছে সাই এবং রাগবি ইন্ডিয়ার উদ্যোগে। ফলও মিলেছে। এশীয় পর্যায়ে এখন নিয়মিত প্রথম ছয়ের মধ্যে থাকেন সন্ধ্যারা। এশিয়াডে সেই ফলাফল আরও ভালো করাই লক্ষ্য। সন্ধ্যা বলছিলেন, “আমরা গত সংস্করণে সপ্তম হয়েছিলাম। কিন্তু এবার প্রস্তুতি আরও ভালো হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে ওদের পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেছি। জাপানেও ক্যাম্প করেছি। পাশাপাশি বিদেশি কোচ, সাপোর্ট স্টাফ আছে। সেটা আমাদের উন্নতিতে সাহায্য করেছে। ঠিকমতো পারফর্ম করতে পারলে, এবার দলের ফলাফল আরও ভালো হবে।” আপাতত কলকাতায় কোচ টেরেন্স জোসেফ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ কিয়ানো ফৌরির নজরদারিতে প্রস্তুতি সারছেন সন্ধ্যারা। বুধবার দুপুরে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সাইয়ের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর শিবানন্দ মিশ্রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.