Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Junior Asia Cup Hockey

এবার হকির মঞ্চেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’, পাকিস্তানকে ১৯ গোলের মালা পরাল ভারতের মেয়েরা

যে কোনও খেলাতেই হোক, পাকিস্তানকে হারানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৪:২৩

options
link
এবার হকির মঞ্চেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’, পাকিস্তানকে ১৯ গোলের মালা পরাল ভারতের মেয়েরা zoom
ছবি হকি ইন্ডিয়া।
Advertisement

যে কোনও খেলাতেই হোক, পাকিস্তানকে হারানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার চিনের মো কি-তে পাকিস্তানকে ১৯-০ ব্যবধানে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা জুনিয়র হকি দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারত। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ১০ গোল (৫+৫) দিয়ে বিরতির আগেই ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল তারা। বলা চলে, হকির মাঠে ভারতের দাপটের সামনে কল্কে পায়নি পাক দল।

ম্যাচের প্রথম ৫ মিনিটেই দু’টি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। যদিও কাজে লাগাতে পারেনি। ষষ্ঠ মিনিটে গোল হলেও রেফারেল নিয়ে তা বাতিল হয়। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন পূজা সাহো। রোশনি আইন্দের ফিল্ড গোল, তনুশ্রী কাদুর ডিফ্লেকশন এবং সুখবীর কৌরের পেনাল্টি স্ট্রোকে ব্যবধান বাড়তে থাকে। প্রথম কোয়ার্টার শেষ হয় ৫-০-তে। দ্বিতীয় কোয়ার্টারেও একই ছবি। মধু সিদার, গীতা যাদব, সানিকা মানে, তনুজা টোপ্পো এবং পূজা মালিক গোল করে ভারতকে ১০-০ এগিয়ে দেন।

বিরতির পরেও ভারতের আগ্রাসন এতটুকুও কমেনি। তৃতীয় কোয়ার্টারে পূর্ণিমা যাদব, মধু সিদার এবং সুপ্রিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ১৩-০। শেষ কোয়ার্টারে যেন আরও বিধ্বংসী ভারত। কৃষ্ণা শর্মা, পূজা মালিক এবং সুপ্রিয়া ফের গোল করেন। হ্যাটট্রিক পূর্ণ করেন পূজা। বিনিমা ধানের ফিল্ড গোলের পর ম্যাচের শেষ মিনিটে রোশনি আইন্দ নিজের দ্বিতীয় গোল করে ভারতের স্কোর লাইন ১৯-০ করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গোটা ম্যাচে ভারত পেয়েছে ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক। পাকিস্তান একটিও গোল, পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোক আদায় করতে পারেনি। শনিবার সেমিফাইনালে কোরিয়া ও মালয়েশিয়ার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারত। তবে তার আগে পাকিস্তানের বিরুদ্ধে ১৯ গোলের জয় আত্মবিশ্বাস বাড়াবে গোটা দলের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.