Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Ranjit Bajaj

ব্রাজিল ম্যাচের আগে চাপে ফেডারেশন, নির্বাচন চেয়ে আদালতে রঞ্জিত বাজাজ

কল্যাণ চৌবের কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ২ সেপ্টেম্বর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৩:২৯

options
link
ব্রাজিল ম্যাচের আগে চাপে ফেডারেশন, নির্বাচন চেয়ে আদালতে রঞ্জিত বাজাজ zoom
ফাইল ছবি।
Advertisement

নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে দিল্লি হাই কোর্টে রিট পিটিশন দাখিল করলেন মিনার্ভা অ্যাকাডেমি কর্তা রঞ্জিত বাজাজ। তবে শুধু দিনক্ষণ জানতে চাওয়া নয়, পাশাপাশি আদালতের কাছে এমনও দাবি করা হয়েছে, যেহেতু পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই নির্বাচনের আগে নতুন করে যেন ফেডারেশনের কোনও অর্থ খরচ করা থেকে নতুন কোনও চুক্তিও সম্পন্ন করতে না পারে এই কমিটি।

ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ জানতে চাওয়ার পাশাপাশি অর্থ সম্পর্কিত বিষয়টি নিয়ে রঞ্জিত বাজাজ যে আসলে ব্রাজিল, উরুগুয়ে, পানামা ম্যাচকে ঘিরে ফেডারেশনের অর্থভাণ্ডারে যেন টান না পড়ে, সেটাই বোঝাতে চেয়েছেন। কল্যাণ চৌবের কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ২ সেপ্টেম্বর। নতুন ক্রীড়া প্রশাসন আইন মেনে নতুন ভাবে ফেডারেশনের সংবিধানও তৈরি হয়ে গিয়েছে অনেক আগে। ফলে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হতে কোনও সমস্যাই নেই। তারপরেও কোনও এক অজানা কারণে নির্বাচন নিয়ে কোনও তাপ-উত্তাপ দেখাচ্ছেন না ফেডারেশন কর্তারা। আর সেই প্রশ্ন তুলেই দিল্লি হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন বাজাজ। সব কিছুই যখন প্রস্তুত রয়েছে, তখন কেন ডিসেম্বর পর্যন্ত নির্বাচন নিয়ে অপেক্ষা করা হবে, প্রশ্ন তুলেছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি তিনি এনেছেন আরও একটি প্রস্তাব। তাঁর লক্ষ্য যে ব্রাজিল, উরুগুয়ে এবং পানামা ম্যাচের আয়োজন, বোঝাই যাচ্ছে। বেঙ্গালুরুতে পানামা ম্যাচের আয়োজনের পুরো দায়িত্বটাই নিয়েছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। কিন্তু কলকাতায় ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচ নিয়ে শোনা যাচ্ছে, স্পনসর না পেলে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙা হতে পারে। পরে নির্বাচনে যদি কল্যাণ চৌবে হেরে যান, তাহলে নির্বাচনের পরে আসা নতুন কমিটির ঘাড়ে এই আর্থিক দায়ভার আসতে পারে। তাই আদালতের কাছে বাজাজ আবেদন করেছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, কল্যাণ চৌবের কমিটি যেন নতুন করে কোনও অর্থিক চুক্তিতে সই করতে না পারে।

ফলে ব্রাজিল ম্যাচের আগে ফেডারেশনের অভ্যন্তরীণ বিবাদ বাড়বে বলেই অভিজ্ঞ ব্যক্তিরা মনে করছেন। কারণ, এরপর যে কেউ ফেডারেশনের নির্বচন নিয়ে দাবি জানাতেই পারেন। ব্রাজিল ম্যাচ দেখিয়ে নির্বাচন নিয়ে তাঁদের দাবি কতটা দমিয়ে রাখা সম্ভব হবে, সময়ই বলতে পারবে। এদিকে, দাম বাড়ল আসন্ন ভারত-ব্রাজিল ম্যাচের টিকিটের। ভিভিআইপি টিকিটের নতুন দাম হয়েছে ২৫ হাজার টাকা। কিছু ভিআইপি টিকিটের দাম করা হয়েছে ১৮ হাজার টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.