আফগানিস্তান সিরিজের আগে চোট আঘাত নিয়ে দুই চিত্র ভারতীয় শিবিরে। একদিকে ফের নতুন চোটের জন্য ছিটকে গেলেন হর্ষিত রানা। অন্যদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডি দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরছেন। নীতীশ রেড্ডিকে ইতিমধ্যেই খেলার ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। দ্রুত ছাড় দেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও।
জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন নীতীশ। দ্বিতীয় ম্যাচে খেলেননি। তৃতীয় ম্যাচে নামার পর আবার পায়ে সমস্যা হয় তাঁর। ফলে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ়ে খেলতে পারেননি। তিনি এতদিন ছিলেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। ওয়াশিংটন সুন্দরের আবার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি। তিনিও বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ছিলেন। গত সপ্তাহে দু’জনেই ফিটনেস টেস্টে পাশ করেছেন। আফগানদের বিরুদ্ধে সিরিজে খেলতে সমস্যা নেই দুই তারকার কারও।
আরও পড়ুন:
অন্যদিকে, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। চোট সারিয়ে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবার চোট পান হর্ষিত। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তিনিও। আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সেই সিরিজে খেলতে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হত। সেই পরীক্ষা দিতে গিয়ে ফের চোট পেয়েছেন হর্ষিত। জানা গিয়েছে, এবারও হর্ষিতের চোট গুরুতর। কবে ফিরবেন জানা নেই। এশিয়ান গেমসেও তিনি খেলবেন কিনা সংশয় রয়েছে।
রবিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই প্রথম ভারতের মাটিতে আয়োজকের ভূমিকায় আফগানরা। নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। বর্তমানে তাদের ‘ঘরের মাঠ’ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। সেখানে ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবেন রশিদ খানরা। সেই সিরিজে জশপ্রীত বুমরাহরও খেলার কথা ছিল। কিন্তু তিনিও চোটের জন্য ছিটকে গিয়েছেন। এবার হর্ষিত রানাও ছিটকে যাওয়ায় বদলি ভাবতে হচ্ছে বিসিসিআইকে। সেক্ষেত্রে যশ ঠাকুরকে দলে নেওয়া হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কংসাবতীতে দৈত্যাকার কুমির! সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তৎপর বনদপ্তর
-
এবার রুপোলি পর্দায় কোহলি! ‘হনুমান অংশে’র সিক্যুয়েলে একসঙ্গে দেখা যাবে বিরুষ্কাকে?
-
সদ্য যৌবনে পা দিয়ে প্রেমে মজেছেন? এই ভুলগুলো করলেই সম্পর্কের দফারফা
-
‘মনোজ তিওয়ারির মেয়ে বলে ধর্ষণ, খুনের হুমকি পেয়েছি’, ‘বিগ বস’-এর ঘরে বিস্ফোরক ঋতি
-
ছিলেন তৃণমূল নেতা, ফলতার সেই সেচদপ্তরের কর্মীকে অপহরণ! ২ দিন পর দেহ মিলল নামখানায়