ছেলে হোক বা মেয়ে, যৌবনে পা সকলের জীবনেই বদল আসে। একদিকে ভবিষ্যৎ, কেরিয়ার, দায়িত্ব নিয়ে চিন্তা ঢুকে যায় মাথায়। আবার এই সময়েই প্রেমের হাওয়া লাগে হৃদয়ে। এই বয়সে দেখা যায় অধিকাংশই প্রতিবেশী বা সহপাঠির প্রেমে হাবুডুবু খান। একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেন। মনে মনেই সাজিয়ে ফেলেন সংসার। কিন্তু জানেন কি এই বয়সের প্রেমে পাঁচটি ভুল করে ফেলেন সকলেই। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
১. এই বয়সের প্রেমে দেখা যায় প্রেমিক বা প্রেমিকাই জীবনের মূল হয়ে ওঠেন। ফলে ধীরে ধীরে আশপাশের সবকিছু হারিয়ে যায়। কেউ বন্ধুদের মেসেজের উত্তরও দেয় না। কেউ শখের কাজগুলো বন্ধ করে দেয়। আসলে সবটুকু সময় সঙ্গীকেই দিতে চায় প্রেমিক মন। শুরুতে বিষয়টি বেশ রোমান্টিক মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন, নিজেকেই হারিয়ে ফেলেছেন। মনে রাখবেন নতুন কিছু পাওয়ার জন্য পুরনোকে ভুলে যাওয়া কখনই কাম্য নয়।
আরও পড়ুন:

২. কুড়ি-বাইশ বছর বয়সের সম্পর্কে অনেকরকম সমস্যা দেখা দেয়। কথা বললেই যা মিটে যায় তা নিয়ে বেশিরভাগই কথা বলতে চান না। আবার বিচ্ছেদের সিদ্ধান্তও নেন না। বরং কষ্ট চেপে এগিয়ে যাওয়াকেই ঠিক বলে মনে করে মন। বরং বেশিরভাগই মনে করে, পরে সব ঠিক হয়ে যাবে। ফলে মনের ভেতর দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ জমতে থাকে। যা পরে বিরাট আকার নেয়।
৩. সম্পর্কের শুরুর দিকের এক অন্যরকম আবেগ কাজ করে। গভীর রাতে ঘণ্টার পর ঘণ্টা ফোন, অনবরত মেসেজ চালাচালি চলতেই থাকে। কিন্তু ‘হানিমুন পিরিয়ড’ পেরেনোর পর ছবিটা বদলে যায়। সামান্য বিষয়ে অশান্তিও খুব স্বাভাবিক। তাই সারাদিন কথা বলার থেকে একে অপরের জন্য কতটা মানানসই তা বুঝে নেওয়া বেশি দরকার।
৪. অধিকাংশ মেয়েরই ধারণা, যে সত্যি ভালোবাসে, প্রয়োজন সে এমনিতেই বুঝে যায়। তাই মনের কথা মুখে বলতে চান না এরা। এদিকে উলটোদিকের মানুষটা তা বুঝতে না পারলেই শুরু হয় সমস্যা। মাথায় রাখুন, গভীরভাবে ভালোবাসালেও কারও পক্ষে মনের ভেতরের কথা বুঝে যাওয়া সম্ভব নয়। এর সঙ্গে ভালোবাসার কোনও সম্পর্ক নেই।
৫. দীর্ঘদিনের সম্পর্কে ভুল বোঝুবুঝি খুব স্বাভাবিক। তবু অনেকেই ভাবেন বিচ্ছেদ মানেই প্রেমপর্বটাই বৃথা। তাই জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন। এটা ভুল ধারণা। একটা সম্পর্ক টিকে আছে মানেই তা সার্থক বা অর্থবহ তা কিন্তু নয়। অনেক সময় সম্পর্ক আমাদের শেখায় আমাদের কী প্রয়োজন, কী আমরা মেনে নিতে পারি না এবং কেমন মানুষের সাথে আমরা থাকতে চাই। এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই সুন্দর গতিতে চলবে প্রেম।
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি