Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Pakistan U-19 team

‘ওরা শরণার্থী’, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পাক ক্রিকেট দল, বন্দি থাকতে হল হোটেলে

ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে মহা অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট দল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪৫

options
link
‘ওরা শরণার্থী’, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পাক ক্রিকেট দল, বন্দি থাকতে হল হোটেলে zoom
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি।
Advertisement

ইংল্যান্ডে খেলতে গিয়ে মহাবিপাকে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পাক ক্রিকেটারদের শরণার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ দেখালেন বহু অভিবাসন বিরোধী বিক্ষোভকারী। যার জেরে কার্যত হোটেলবন্দি দশায় কাটাতে হল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে।

সম্প্রতি ব্রিটেনে নতুন করে অভিবাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। মূলত ব্রিটেনের দক্ষিণপন্থীরা ওই বিক্ষোভ দেখাচ্ছেন। যারা মূলত উগ্র জাতীয়বাদী এবং ইসলামবিরোধী বলেই পরিচিত। তাঁদের বক্তব্য, এক সময় যে সমস্ত দেশ ইংরেজদের উপনিবেশ ছিল, এখন সে সব দেশের লোকজন অবলীলায় ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের রাস্তায়! তাঁদের নিশানায় মূলত ব্রিটেনের বিভিন্ন উপনিবেশ। দক্ষিণ এশিয়া এবং ইসলামপ্রধান দেশগুলির বাসিন্দারা যেভাবে ব্রিটেনে বাসা বাঁধার চেষ্টা করছে, তাতে প্রবল আপত্তি দক্ষিণপন্থীদের। তাঁরা মূলত স্লোগান তুলছেন, ‘আমাদের দেশ ফিরিয়ে দাও’, ‘আমরা আমাদের দেশ ফিরে পেতে চাই।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে সব দেশের বাসিন্দারা এই অভিবাসন বিরোধীদের টার্গেটে তাঁদের মধ্যে রয়েছে পাকিস্তানও। এই মুহূর্তে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে রয়েছে। পোর্টসমাউথের কসমহ্যাম এলাকার একটি ম্যারিয়ট হোটেলে ওই দলের সদস্যরা রয়েছেন। মঙ্গলবার আচমকা সেখানে মুখোশ পরে হাজির হন অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা। আসলে খবর ছড়িয়ে পড়েছিল, একটি আস্ত ক্রিকেট দল বেআইনিভাবে ইংল্যান্ডে ঢুকে পড়েছে। তারপরই বিক্ষোভ শুরু হয়। যার ফলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে হয় ক্রিকেটারদের।

যদিও কিছুক্ষণ পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের বোঝানো হয়, যে দলটি হোটেলে বন্দি সেটা আসলে পাকিস্তানের জাতীয় দল। ব্রিটেনের উদারপন্থী এক কাউন্সিলরও ঘটনাস্থলে যান। তিনিও বিক্ষোভকারীদের বোঝান। তবে সার্বিকভাবে বেশ অস্বস্তিতে পড়তে হয়, পাক ক্রিকেট দলকে।  ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেটারদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.