Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
BJP

হুগলিতে বিজেপির মঞ্চে হুব্বা শ্যামলের একদা সঙ্গী কুখ্যাত রমেশ মাহাতো! জোর রাজনৈতিক বিতর্ক

একসময়ের কুখ্যাত দুষ্কৃতী মৃত হুব্বা শ্যামলের সঙ্গী রমেশ মাহাতো। তাঁর নামেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এবার বিজেপির মঞ্চে দেখা গেল সেই 'কুখ্যাত'কে।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৩:২২

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৩:২২

options
link
হুগলিতে বিজেপির মঞ্চে হুব্বা শ্যামলের একদা সঙ্গী কুখ্যাত রমেশ মাহাতো! জোর রাজনৈতিক বিতর্ক zoom
কুখ্যাত রমেশ মাহাতোকে সংবর্ধনা দেওয়া হচ্ছে মঞ্চে। ছবি-সংগৃহীত
Advertisement

একসময়ের কুখ্যাত দুষ্কৃতী মৃত হুব্বা শ্যামলের সঙ্গী রমেশ মাহাতো। তাঁর নামেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এবার বিজেপির মঞ্চে দেখা গেল সেই ‘কুখ্যাত’কে। হুগলির জাঙ্গিপাড়ার বিজেপির মঞ্চে তাকেই দেখা গেল সম্প্রতি। জাঙ্গিপাড়ার নীল আকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বিজেপির এক কর্মসূচিতে তাঁকে দেখা গিয়েছে বলে অভিযোগ। তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনাও দেওয়া হয়েছে। শাসকদলের মঞ্চে কীভাবে এক কুখ্যাত দুষ্কৃতীকে সম্মান জানানো যায়? সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক।

রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। দুষ্কৃতীদের সমাজে কোনও জায়গা নেই। অপরাধের সঙ্গে জড়িতরা গারদের ওপারে থাকবে। এমনই বার্তা পাওয়া গিয়েছিল। দুর্নীতি, তোলাবাজিতে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সেই আবহে এবার অন্য ছবি দেখা গেল। জাঙ্গিপাড়ার ওই মঞ্চে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে দেখা যায় রমেশ মাহাতোকে। তাঁকে সংবর্ধনা ও ওই অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Notorious Ramesh Mahato on BJP stage in Hooghly
স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে মধ্যমণি রমেশ। ছবি- সংগৃহীত

বিজেপির ওই অনুষ্ঠানে এলাকার কৃতি পড়ুয়াদের বই-খাতা দেওয়া হয়। মঞ্চ থেকে রমেশ বক্তব্যও রেখেছিলেন। তিনি বলেন, “আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই খুব দূর থেকে আমি এসেছি। খুব ভালো অনুষ্ঠান হয়েছে।” একসময়ের হুগলির ত্রাস ছিল হুব্বা শ্যামল। তাঁর বিরুদ্ধে একাধিক খুন, তোলাবাজি, জমি দখলের অভিযোগ ছিল। বেশ কয়েক বছর আগে শ্যামল খুন হয়ে যান। শ্যামলের একসময়ের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এই রমেশ মাহাতো। তাঁর বিরুদ্ধেও খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, মামলা রয়েছে।

এক কুখ্যাত কীভাবে বিজেপির মঞ্চে উঠলেন? তাহলে কি দুষ্কৃতীরাও জার্সি বদল করছে? সেই প্রশ্নে জোর চর্চা শুরু হয়েছে। জাঙ্গিপাড়া বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ। তিনিও বিষয়টি নিয়ে হতবাক। তাঁর প্রশ্ন, “একজন সমাজবিরোধীকে বিজেপির মঞ্চে কেন তাঁরা তুললেন? কার অনুমতি নেওয়া হয়েছে?” বিষয়টি নিয়ে জেলা সভাপতি ও রাজ্য সভাপতিকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর কথায়, “রমেশ মাহাতো একজন কুখ্যাত দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। তার কালো সাম্রাজ্য হাওড়া, হুগলির বিভিন্ন জায়গাতে রয়েছে। জাঙ্গিপাড়ায় তাঁকে এনে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.