Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Falta

ছিলেন তৃণমূল নেতা, ফলতার সেই সেচদপ্তরের কর্মীকে অপহরণ! ২ দিন পর দেহ মিলল নামখানায়

সেচকর্মীর নাম বুদ্ধদেব মণ্ডল। তিনি ফলতা বিধানসভার রামনগর থানার বরদা গ্রামের বাসিন্দা। কর্মরত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার সেচ দপ্তরের চড়িয়াল সাব ডিভিশনের ফলতা বলরামপুর সেচ দপ্তরে। বুদ্ধদেববাবু সরকারি কর্মীর পাশাপাশি তৃণমূল নেতা ছিলেন। ভাদুড়া-হরিদাস অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন তিনি।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:২১

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:২১

options
link
ছিলেন তৃণমূল নেতা, ফলতার সেই সেচদপ্তরের কর্মীকে অপহরণ! ২ দিন পর দেহ মিলল নামখানায় zoom
সেচকর্মী বুদ্ধদেব মণ্ডল।
Advertisement

কর্মরত অবস্থায় ফলতার (Falta) বলরামপুরের সেচ দপ্তরের কর্মীকে অপহরণ! ২দিন পর দেহ মিল নামখানার পাতিবুনিয়ার নদীর ধারে। মৃত ব্যক্তি তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কেন তাকে অপহরণ, তার পর কী হল?কেন খুন? সব নিয়ে ধোঁয়াশা। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই সেচকর্মীর নাম বুদ্ধদেব মণ্ডল। তিনি ফলতা বিধানসভার রামনগর থানার বরদা গ্রামের বাসিন্দা। কর্মরত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার সেচ দপ্তরের চড়িয়াল সাব ডিভিশনের ফলতা বলরামপুর সেচ দপ্তরে। বুদ্ধদেববাবু সরকারি কর্মীর পাশাপাশি তৃণমূল নেতা ছিলেন। ভাদুড়া-হরিদাস অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন তিনি। পরিবারের অভিযোগ ৮ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। কর্মরত অবস্থাতেই তাঁকে কয়েকজন দুষ্কৃতী বুদ্ধদেববাবুকে অপহরণ করে বলে অভিযোগ ওঠে। থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনায় প্রথমে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অপহৃত বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল ও বুদ্ধদেবের ভাই সন্দীপন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, যেন পুলিশ দ্রুত বুদ্ধদেবকে উদ্ধার করে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর খোঁজ মিলছিল না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুপুরে পরিবারের কাছে খবর আসে,নামখানার পাতিবুনিয়ায় নদীর ধারে একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি বুদ্ধবাবুর কি না, তা শনাক্ত করতে ডাকা হয় পরিবারকে। তাঁর স্ত্রী দেহটি শনাক্ত করেছে। কীভাবে সেচদপ্তরের ওই কর্মীর মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। খুন করা হলে তা কেন? সেই উত্তরও মেলেনি। তদন্ত শুরু করেছে পুলিশ। ফলতা থানার পুলিশ নামখানায় গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.