Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
By Election

নন্দীগ্রাম-রেজিনগরে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, দায়িত্বে কারা?

দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার এক মাস আগেই এই দুই কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হল।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:১৭

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:১৭

options
link
নন্দীগ্রাম-রেজিনগরে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, দায়িত্বে কারা? zoom
প্রতীকী ছবি।
Advertisement

রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Election) জন্য পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। কর্নাটকের আইপিএস এম বি বোরালিঙ্গাইয়াকে দেওয়া হয়েছে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের দায়িত্ব। অন্যদিকে রেজিনগর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের আইপিএস হরিলাল চৌহান।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর কেটেছে ৩ মাস। সম্প্রতি বিধায়ক-শূন্য দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোট গণনা হবে ৮ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার এই দুই বিধানসভা কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। নন্দীগ্রাম আসনের দায়িত্ব দেওয়া হয়েছে এম বি বোরালিঙ্গাইয়াকে। তিনি কর্নাটকের বাসিন্দা। তিনি ২০০৮ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার। আইপিএস অফিসার হিসেবে নিযুক্ত হওয়ার আগে ২০০৪ সালে মহীশূর মেডিক্যাল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রিও অর্জন করেন। অন্যদিকে, আইপিএস হরিলাল চৌহান ২০১৩ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইপিএস। তাঁর বাড়ি রাজস্থানে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের জন্য ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ৩৬ কোম্পানি এবং নন্দীগ্রাম কেন্দ্রের জন্য ৩৫ কোম্পানি বাহিনী চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছে সিইও দপ্তর। তবে আগে থেকেই মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় যে ৮ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে তা এই উপনির্বাচনের কাজে যুক্ত করা যাবে না।

প্রাথমিক হিসেব অনুযায়ী নন্দীগ্রামে ২৮৬ ও রেজিনগরের ২৮২ টি বুথ রয়েছে। ভোটারের সংখ্যার নিরিখে এর সঙ্গে যুক্ত হবে সাহায্যকারী বুথও। তবে আসন্ন দুই উপনির্বাচনে অ্যাডজুডিকেশন ও ট্রাইব্যুনালে থাকা ভোটাররা যে ভোটাধিকার পাবেন না তা একপ্রকার নিশ্চিত করেছে সিইও দপ্তর। এই নিয়ে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তাই নির্বাচনের প্রায় ১ মাস আগেই দুই কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষণ নিয়োগ করল কমিশন।

উল্লেখ্য, ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। ফলে ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। তাই উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন নন্দীগ্রামবাসী। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা – জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনিও নিয়ম মেনে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। এবার এই দুই কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ৯ অক্টোবর ফলপ্রকাশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.