Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
R madhvan

‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের

নিরামিষাশী হয়ে গরু জবাই করে এমন পরিবারের সঙ্গে কেন থাকতে হয়েছিল মাধবনকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৩০

options
link
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের zoom
আর. মাধবন। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

দুর্গাপুজোয় বিশ্ব হিন্দু পরিষদের আমিষ বিতর্ক নিয়ে চাপানউতোর পরিস্থিতি তো তৈরি হয়েইছে। তার মাঝে ফের আমিষ খাবার নিয়ে ফতোয়া জারি করেছেন স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা। তাঁর দাবি, যারা দুর্গাপুজোর সময়ে আমিষ খান তারা ‘পাখণ্ডী’ বা ভেকধারী বা ভণ্ড। পুজোর সময় আমিষ ত্যাগেরও নিদানও দিয়েছেন। এই আবহে গো- হত্যাকারীদের নিয়ে মাধবনের একটি পুরনো মন্তব্য সোশাল মিডিয়ায় ফের ভাইরাল।

মাধবন নিরামিষভোজী, অথচ কানাডায় এমন এক পরিবারের সঙ্গে থাকতেন যাঁরা পেটের দায়ে গরু জবাই করতেন। সেটাই ছিল তাঁদের জীবিকা। যেটা অভিনেতার কাছে ছিল চূড়ান্ত অধর্ম। অভিনয়জগতে আসার আগে রোটারির পক্ষ থেকে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে কানাডায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সেখানকারই এক অভিজ্ঞতা ভাগ করেছিলেন অভিনেতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তেইশ সালে ‘ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের ইউটিউব চ্যানেল’-এর আলাপচারিতায় মাধবন স্টেটলার শহরে থাকার সেই সময়ের কথা স্মরণ করেন। তিনি বলেন, “রোটারির পক্ষ থেকে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে কানাডায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি স্টেটলারে গিয়েছিলাম যেটা ছিল একেবারে ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট। কাউবয়দের দেশ। ওঁদের সঙ্গেই থাকতাম। আমি পুরোপুরি নিরামিষাশী, কিন্তু এমন পরিবারের সঙ্গে থাকতাম যাঁরা জীবিকার প্রয়োজনে গরু জবাই করত। তাই আমার কাছে সেটা ছিল অধর্ম।”

কথোপকথনের সময় আর. মাধবন জানান তিনি এমন একটি বাস্কেটবল দলের অংশ ছিলেন যেখানে ঘরে ফিরে স্নান করা ছিল বাধ্যতামূলক। সকলকে একসঙ্গে স্নান করতে হত যা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকতেন। দক্ষিণ ভারতীয় পরিবারের সন্তান হওয়ায় নগ্ন হয়ে প্রকাশ্যে স্নান করার রীতি কোনওদিন ছিল না। এমনকী বাড়ির ভিতরেও নগ্ন থাকার অনুমতি ছিল না। সেই বিভীষিকাময় মুহূর্তের কথা বলতে গিয়ে বলেন, “আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কীভাবে ওখানে ঢুকব। তাই ভাবলাম, যাক গে জাহান্নামে। আমি অন্তর্বাস পরেই থাকব, খুলব না।”

মাধবন

অন্তর্বাস পরে স্নানঘরে যখন তিনি প্রবেশ করতেন বাকিরা একদম তাজ্জব বনে যেতেন। অভিনেতার সংযোজন, “আমি যখন শুধু অন্তর্বাস পরে ঢুকলাম আর বাকি সবাই সম্পূর্ণ নগ্ন। তখন আমি যে কতটা অস্বস্তিবোধ করছিলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ কেউ কারও দিকে তাকাচ্ছিল না। বরং সবাই ভাবছিল আমি কী লুকোচ্ছি? সাতদিনব্যাপী চলা টুর্নামেন্টে আমাকে একই কাজ করতে হয়েছিল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.