উপনির্বাচনের জেরে বদলে গেল উচ্চমাধ্যমিকের পরীক্ষার রুটিন। পরীক্ষা শুরুর মাত্র ১১ দিন আগে জানানো হল পরীক্ষাসূচি বদলের কথা। বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র – মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছে।
গণিত, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশাল সায়েন্স, এগ্রিকালচার, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি ও আরবি বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ফল ঘোষণা ৯ অক্টোবর। উপনির্বাচনের দিনই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছিল। সেগুলির নির্ঘন্ট বদলেছে। নয়া রুটিন সকল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থীর জন্যই প্রযোজ্য বলে জানানো হয়েছে সংসদের তরফে। জানা গিয়েছে, গণিত, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশাল সায়েন্স, এগ্রিকালচার, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি ও আরবি বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে।
সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা ৬ অক্টোবরের বদলে ১৩ অক্টোবর হবে। বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা ৭ অক্টোবরের বদলে হবে ১৪ অক্টোবর।
এছাড়া সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা ৬ অক্টোবরের বদলে ১৩ অক্টোবর হবে। বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা ৭ অক্টোবরের বদলে হবে ১৪ অক্টোবর। সংসদ জানিয়েছে, ২৫ জুনের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে অন্যান্য সমস্ত নিয়মাবলি ও নির্ঘণ্ট অপরিবর্তিত থাকবে। কেবল এই তিনটি দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাতেই বদল আনা হয়েছে। অর্থাৎ যে পরীক্ষা ৭ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল তা শেষ হচ্ছে ১৪ অক্টোবর, দুর্গাপুজোর চতুর্থীতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত