Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026

মহালয়ার ইডেন মহোৎসবে ‘ট্রিবিউট টু মা’ টুর, মঞ্চ মাতাবেন শ্রেয়া, শান থেকে শানু

বিজয়ায় গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হতে চলেছে ‘আবার আসবে উমা’ ড্রোন শো

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৪৯

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৪৯

options
link
মহালয়ার ইডেন মহোৎসবে ‘ট্রিবিউট টু মা’ টুর, মঞ্চ মাতাবেন শ্রেয়া, শান থেকে শানু zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

কুমার শানু থেকে শান, শ্রেয়া থেকে মোনালি ঠাকুর, অভিজিৎ, জুন – কে নেই তালিকায়! সব ঠিক থাকলে এবার পুজোয় রাজ্যে হবে সাংস্কৃতিক মহোৎসব। মা দুর্গার বন্দনা, বাংলার লোকসংস্কৃতি, সুর আর উৎসবের মেলবন্ধন নিয়ে দুর্গাপুজোয় রাজ্যজুড়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সফর ‘ট্রিবিউট টু মা’ টুর। পাঁচ জায়গায় দু’দিন করে মোট ১০ দিন হবে ভ্রমণভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

নবান্ন সূত্রে খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে মঞ্চ মাতাবেন নামী শিল্পীরা। কোন দিন কোথায় হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে পঞ্চমীর দিনে দিঘায় হবে সবথেকে বড় মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। আপাতত ঠিক আছে মঞ্চ মাতাবেন মোনালি ঠাকুর-থেকে মধুশ্রী, অন্তরা মিত্র, উজ্জ্বয়নী, জুন – সহ বহু নামী শিল্পী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহালয়ার দিন থেকেই উৎসবমুডে চলে যাবে বঙ্গবাসী। রেড রোডে রোড শো এবং ইডেন উদ‌্যানে মেগা শো-র আয়োজন করা হচ্ছে রাজ‌্য সরকারের তরফে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। হবে চোখ ধাঁধানো অনুষ্ঠান। এবার তার মধ্যেই বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে এই সাংস্কৃতিক মহোৎসব। তবে আরও বড় আকর্ষণ থাকছে বিজয়া দশমীর সন্ধ্যায়। গঙ্গার ‘রিভার ফ্রন্টে’ থাকছে চোখ ধাঁধানো আলোর খেলা। আলোর সাজে সাজিয়ে তোলা হবে বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ এবং গঙ্গাপার। বিদ্যাসাগর সেতু থেকে বাবুঘাটের মধ্যবর্তী রিভারফ্রন্ট এলাকা জুড়ে হবে এই অনুষ্ঠান।

আলোর কারুকাজ, আন্তর্জাতিক মানের আতসবাজি, ড্রোন শো ছাড়াও রাজ্যে এই প্রথম গঙ্গাবক্ষে ভাসমান ট্যাবলো প্রদর্শন। নবান্ন সূত্রে খবর, ওইদিন বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, প্রিন্সেপ ঘাট ও নদীপাড় জুড়ে দর্শকদের আগমন। বাবুঘাটে উপস্থিত থাকার কথা মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ ও হুগলি নদীর তীর। আকাশে ‘আবার আসবে উমা’ ড্রোন শো। শুধু তাই নয়, বিদ্যাসাগর সেতু থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত নদীর ওপর হবে আতসবাজির প্রদর্শনীও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.