গ্রুপ পর্ব অতীত। এবার শুরু হতে চলেছে সুপার সিক্সের লড়াই। কলকাতা লিগে ডার্বি ড্র করার পর বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অভিযানে নামছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া।
ডার্বিতে একাধিক তারকাকে খেলিয়েও ইস্টবেঙ্গলের তরুণ বঙ্গ ব্রিগেডকে হারাতে না পেরেও সমালোচনায় বিদ্ধ সবুজ-মেরুন শিবির। ম্যাচ ড্র করে চাপে রয়েছেন কোচ বাস্তব রায়। পাশাপাশি এবারের লিগে কোল ইন্ডিয়া বেশ ভালো পারফর্ম করেছে। ফলে ডার্বির মতো লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডেও সিনিয়র প্লেয়ারদের খেলাচ্ছে মোহনবাগান। তবে ডার্বি খেলা আপুইয়া, মেহতাব সিংকে বৃহস্পতিবার সম্ভবত প্রথম একাদশে রাখছেন না সবুজ-মেরুন কোচ। তন্ময় ঘোষও অনিশ্চিত।
আরও পড়ুন:
বৃহস্পতিবারের সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে – গোলে দীপ্রভাত ঘোষ। রক্ষণে শুভাশিস বসু, রাহুল ভেকে, রাজ বাসফোর, রবিলাল মান্ডি। মাঝমাঠে সন্দীপ মালিক আর দীপক টাংরি। দুই উইংয়ে কিয়ান নাসিরি ও লিস্টন কোলাসো। স্ট্রাইকার মনবীর সিংয়ের পিছনে সাহাল আবদুল সামাদ। অবশ্য বুধবারও ঘরোয়া লিগের দলকে অনুশীলন করালেন সিনিয়র দলের কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস।
এদিকে চব্বিশ ঘণ্টার মধ্যেই বদলে গেল কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি। পূর্ব সূচি অনুযায়ী, দুই প্রধান বৃহস্পতিবার থেকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাত্রা শুরু করছিল। কিন্তু নতুন সূচিতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার মোহনবাগান-কোল ইন্ডিয়া ম্যাচের দিন অপরিবর্তিত থাকলেও, ইস্টবেঙ্গল-ইউনাইটেড স্পোর্টস ম্যাচটি দেওয়া হয়েছে শুক্রবার। এছাড়া ১৩ সেপ্টেম্বর মোহনবাগান-ইউনাইটেড ম্যাচটিও একদিন পিছিয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়েছে। এই সূচি বদল নিয়ে ক্ষোভরয়েছে মোহনবাগানের।
আজ ঘরোয়া লিগে
কোল ইন্ডিয়া বনাম মোহনবাগান
মোহনবাগান মাঠ, দুপুর ৩.০০
নাম্বার টেন স্পোর্টস
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের