রুপোলি পর্দায় অভিষেক হতে চলেছে বিরাট কোহলির? তাঁর সঙ্গে বড় পর্দায় আবারও দেখা যেতে চলেছে অনুষ্কা শর্মাকে? ‘হনুমান অংশ’-এর পরবর্তী পর্ব নিয়ে এমনই জল্পনা। ছবির প্রযোজক নম্রতা সিং জানিয়েছেন, আগামী পর্বের জন্য ইতিমধ্যেই কয়েকজন পরিচিত মুখের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। সেই তালিকায় কি ‘বিরুষ্কা’ও রয়েছেন?
এর উত্তর সরাসরি জানাননি তিনি। নম্রতার কথায়, “আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের কেউ কেউ আগে থেকেই ছবিটি সম্পর্কে জানতেন।” তাতেই নতুন করে জল্পনা, তবে কি রুপোলি পর্দায় আত্মপ্রকাশের পথে বিরাট? তারকা দম্পতিকে একসঙ্গে বড় পর্দায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। নিম করোলি বাবার অনুরাগী হিসাবে পরিচিত তাঁরা। উত্তরাখণ্ডের কৈঞ্চি ধামেও একাধিকবার দেখা গিয়েছে তাঁদের। সময়ের সঙ্গে বিরাটের জীবনেও আধ্যাত্মিকতা বড় ভূমিকা নিয়েছে। ফলে নিম করোলি বাবাকে জীবন নিয়ে তৈরি এই ছবিতে বিরুষ্কার থাকলে আলাদা তা যে আলাদা মাত্রা পাবে, সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিনেমা। আগামীতে আসবে আরও দু’টি পর্ব। প্রযোজক নম্রতা জানিয়েছেন, প্রথম ছবিতে নিম করোলি বাবার শৈশব থেকে কৈঞ্চি ধাম প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পর্বে থাকবে কৈঞ্চি ধাম। ভারতে তাঁর সংস্পর্শে এসে বদলে যাওয়া অসংখ্য মানুষের জীবন। আর তৃতীয় পর্বে গল্প পৌঁছে যাবে আন্তর্জাতিক পরিসরে। স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, জ্যাক ডরসি এবং জুলিয়া রবার্টসের মতো ব্যক্তিত্বের জীবনে নিম করোলি বাবার আধ্যাত্মিক প্রভাবের দিকটিও সেখানে উঠে আসবে।
ছবির প্রযোজক জানিয়েছেন, ছবির দ্বিতীয় ও তৃতীয় পর্ব কীভাবে তৈরি হবে, সেই পরিকল্পনা মোটামুটি ঠিক হয়ে গেছে। তাই দ্বিতীয় পর্বে কৈঞ্চি ধামের গল্প আরও বিস্তারিতভাবে দেখানো হলে, বিরাট-অনুষ্কার মতো পরিচিত মুখদের নিয়ে দর্শকদের কৌতূহলও বাড়বে। বিশাল চতুর্বেদি পরিচালিত এই ছবিতে বড় সেলেবমুখ নেই এই ছবিতে। প্রচারের জাঁকজমক দূর অস্ত! বাজেটও নামমাত্র। মাত্র ২ কোটি। অথচ বক্স অফিসে এমন ঝড় তুলেছে ‘হনুমান অংশ’। ছবিটি ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুরুতে সাড়া না পেলেও ধীরে ধীরে ভাগ্য বদলেছে। রিপোর্ট অনুযায়ী, ৩৩ দিনে ছবিটির ভারতে নিট আয় ১৪৩.১৩ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ১৬৯.২০ কোটি টাকা ছুঁয়েছে। এমন সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকের আগ্রহ যে আরও বাড়বে, তা বলাই যায়। তার সঙ্গে যদি সত্যিই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে এই ছবিতে দেখা যায়, তাহলে তোন কথাই নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মতের অমিল মিটিয়ে নেব’, মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের বার্তা চিনের, চাপে বাংলাদেশ-পাকিস্তান
-
জোড়াফুল তুমি কার? কমিশনে মমতা ও ঋতব্রত শিবির
-
বঙ্গে লক্ষ্মীলাভে ইতিবাচক পদক্ষেপ! কলকাতা থেকে জাপান সরাসরি উড়ান? শিল্পমন্ত্রীর বৈঠকে আশা
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!