Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

‘বিগ বসে’ ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীকে ‘ডবল ডেট’ রাজবীরের, জিতলে ‘রোমিও’কে ট্রফি দেবেন জয়িতা!

'পাক্কা রোমিও'! সৃজলার পাশে শুয়ে প্রেমের ইস্তেহার। নন্দিনীর মন পেতে ছক! রাজবীরের কি আদৌ প্রেম-প্রেম বাতিক নাকি 'ফ্লার্ট' অস্ত্রেই ট্রফি জেতার ফন্দি এঁটেছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৬:১৮

options
link
‘বিগ বসে’ ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীকে ‘ডবল ডেট’ রাজবীরের, জিতলে ‘রোমিও’কে ট্রফি দেবেন জয়িতা! zoom
চর্চায় 'বিগ বস বাংলা'র 'রোমিও' রাজবীর দে।
Advertisement

সময় যত এগোচ্ছে বদলে যাচ্ছে ‘বিগ বস বাংলা’র সমীকরণ। প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েই শিলিগুড়ির ছেলে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি লম্বা রেসের ঘোড়া। কখনও হেঁশেলে সৃজলা গুহর সঙ্গে ফ্লার্ট করছেন তো কখনও বা ‘বিগ বস বাংলা’র ড্রয়িং রুমে নজর কেড়েছে বিদেশিনী সুন্দরী আলেকজান্দ্রার সঙ্গে রাজবীরের মাখোমাখো রসায়ন। বিভিন্ন কৌশলে তিনি যে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তা বলাই বাহুল্য। এবার ত্রিকোণ প্রেমের আভাস মিলল ঘরে।

‘বিগ বস’ দূর্গে ঢুকেই রাজবীর যে গোড়া থেকে সৃজলার হৃদয়হরণের চেষ্টা চালাচ্ছেন, সেটা দর্শকের নজর এড়ায়নি। নেটভুবনেও তাঁদের নিয়ে দুষ্টু-মিষ্টি মিমের ভিড়। তবে ‘রোমিও’ কিন্তু এখানেই থেমে থাকেননি। এসবের মাঝেই নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের রসায়ন নিয়ে চর্চা!

Love Triangle in Bigg Boss Bangla? Rajbir Flirts With Srijla and Nandini, Joyita Makes Big Promise
রাজবীর দে, ছবি- ইনস্টাগ্রাম

সৃজলাকে ‘সুন্দরী’ বলে আগেই ছক কষেছিলেন, এবার রাত-বিরেতে অভিনেত্রীর পাশের খাটে শুয়ে খুল্লমখুল্লা ফ্লার্টে মজলেন রাজবীর দে। আলো নিভতেই অন্ধকারে সৃজলার পাশের বিছানায় শুয়ে ফিসফিসিয়ে গল্প করতে শোনা যায় মডেল-অভিনেতাকে। সৃজলাকে রাজবীর জানায়, “তুমি কী সুন্দর। কী কিউট! আমার তোমাকে খুব পছন্দ। খুব ভালো লাগে।” শুনে সৃজলাও মিষ্টি হেসে সলজ্জ মুখে উত্তর দেন, “এবার থেকে তাহলে পাগলের মতো থাকব।” ‘বিগ বস’ দূর্গে ঢুকেই রাজবীর যে গোড়া থেকে সৃজলার হৃদয়হরণের চেষ্টা চালাচ্ছেন, সেটা দর্শকের নজর এড়ায়নি। নেটভুবনেও তাঁদের নিয়ে দুষ্টু-মিষ্টি মিমের ভিড়। তবে ‘রোমিও’ কিন্তু এখানেই থেমে থাকেননি। এসবের মাঝেই নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের রসায়ন নিয়ে চর্চা! টাস্কের মাঝে ‘কনে দেখা আলো’ অভিনেত্রী যখন জানান যে, তাঁর ফোনের ওয়ালপেপারে বিগ বস-এর ট্রফির ছবি রয়েছে, তখন আত্মবিশ্বাসী সুদর্শন মডেল জানান, এবারেরটা তিনিই জিতবেন। নন্দিনী যেন পরেরবার চেষ্টা করেন। পালটা ছেড়ে কথা বলেননি অভিনেত্রীও। নন্দিনী বলেন, “এত সময় আমার নেই। এবার আমিই জিতব।” এহেন কথোপকথনের মাঝেই রাজবীর সরে যাওয়ায় নন্দিনী জানতে চান, ‘কী হল, রিল কি কেটে গেল?’ পালটা ‘রোমিও’ জানান, ‘তুমি এত সুন্দর, কিউট তোমার সঙ্গে রিল কি কাটা যায়?’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিঙ্গল খাট দখল করে ঘরের সকলকে শর্ত দিয়ে বলেছিলেন- “তোমরা সবাই কথা দাও যে জয়িতাকে কেউ টার্গেট করবে না, তাহলেই আমি এই বিছানা ছাড়ব।” শুধু কি তাই? ক্যাপ্টেন্সি পেলে জয়িতার হাত চাবি তুলে দেবেন বলেও কথা দিয়েছেন তিনি।

Bigg Boss Bangla: Rajbir De’s Flirty Equation With Srijla, Nandini and Joyita Sparks Buzz
‘বিগ বস’-এর ঘরে কোণঠাসা রাজবীর দে?

আর রাজবীরের সঙ্গে জয়িতা চট্টোপাধ্যায়ের সমীকরণ? সে তো আর নতুন নয়! ঘরে ঢোকামাত্রই জয়িতার সমর্থনে বাকি সদস্যদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন রাজবীর দে। মনামী ঘোষের সিঙ্গল খাট দখল করে ঘরের সকলকে শর্ত দিয়ে বলেছিলেন- “তোমরা সবাই কথা দাও যে জয়িতাকে কেউ টার্গেট করবে না, তাহলেই আমি এই বিছানা ছাড়ব।” শুধু কি তাই? ক্যাপ্টেন্সি পেলে জয়িতার হাত চাবি তুলে দেবেন বলেও কথা দিয়েছেন তিনি। আর এবার তো সাম্প্রতিক পর্বে জয়িতা আরও একধাপ এগিয়ে জিতলে নিজের ট্রফ রাজবীরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন। যদিও রাজবীর একথা শুনে চমকে যান! পালটা প্রশ্ন ছোড়েন, “দু’দিনেই এতটা?” আসলে জয়িতাকে ‘বিগ বস’-এর ঘরের খুঁটিনাটি কৌশলী শিখিয়েছেন মডেল-অভিনেতা। সেজন্যই জিতলে রাজবীরের হাতে ট্রফি সঁপে দিতে চান জয়িতা। ‘বিগ বস বাংলা’র ঘরে এহেন ত্রিকোণ-চতুষ্কোণ সমীকরণ দেখে দর্শকমহলও তাজ্জব! প্রশ্ন উঠেছে, রাজবীরের কি আদৌ প্রেম-প্রেম বাতিক রয়েছে নাকি ‘ফ্লার্ট’ অস্ত্রেই ট্রফি জেতার ফন্দি এঁটেছেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.