দিল্লির সত্য নিকেতনে ছ’তলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও অবধি উদ্ধার করা সম্ভব হয়েছে ৫ জনকে। যদিও ভাঙাচোরা কংক্রিটের স্তূপের নিচে আরও ৪০-৫০ জন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে বাড়ি ভেঙে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় দিল্লির এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস।
The collapse of a building at Satya Niketan, Delhi is distressing. Condolences to those who lost their loved ones. Praying for the speedy recovery of the injured. Authorities are working at the site and assisting those affected in the mishap: PM @narendramodi
Advertisement— PMO India (@PMOIndia) September 6, 2026
শোকবার্তা মোদি লিখেছেন, “দিল্লির সত্য নিকেতনে একটি ভবন ধসে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।” এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, প্রতিটি শিক্ষার্থীর জীবন অমূল্য। যে কোনও পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ এবং ‘এড়ানো সম্ভব ছিল এমন এক মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেন।
दिल्ली में एक इमारत गिरने की दुर्घटना से मुझे बहुत दुख पहुँचा है। इस हादसे में अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मेरी गहरी संवेदनाएँ। मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूँ।
— President of India (@rashtrapatibhvn) September 6, 2026
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লিখেছেন, “দিল্লিতে বাড়ি ধসে পড়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” এদিকে দিল্লি পৌরনিগমের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তাঁরা পৌরনিগমের কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ছেন। বিরোধী দলগুলির দাবি, ড্যামেজ কন্ট্রোলে. ছাত্ররা আন্দোলনে নামার আগেই এবিভিপিকে ময়দানে নামানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও