স্টাফ রিপোর্টার: ক্লার্ক ও গ্রুপ ডি অফিস কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ শুক্রবার স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে৷ www.westbengalssc.com নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে৷ স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে ৮ আগস্ট বিকেল ৫টায় খুলে দেওয়া হবে৷ তথ্য এবং নিয়মাবলির বিবরণ দেখে নেওয়া যাবে৷ ওই ওয়েবসাইটেই ১০ আগস্ট থেকে অনলাইন আবেদনের ফর্ম পাওয়া যাবে৷
অন্যদিকে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল৷ গত বছর প্রাথমিকে যে টেট নেওয়া হয়েছিল তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে হাই কোর্টে মামলা হয়৷ বিচারপতি দীপঙ্কর দত্ত ফল প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন৷ মামলাকারীদের বক্তব্য ছিল, ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক৷ রাজ্য সরকারের বক্তব্য, প্রশ্ন ফাঁস হয়নি৷ একটি বান্ডিল হারিয়ে গিয়েছিল তা পরে পাওয়া যায়৷ পরীক্ষা দিয়েছেন কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী৷ সরকার পক্ষের বক্তব্য, তারা চায় দ্রুত ফল প্রকাশ করে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হোক৷ কিন্তু আদালতের স্থগিতাদেশের ফলে তা সম্ভব হচ্ছে না৷ এমত অবস্থায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্চ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়৷ শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ তা হয়নি৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে৷
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট