সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া৷ ইয়ং প্রফেশনাল (ফিনান্স) পদে ৭০ জনকে নিয়োগ করা হবে৷ আপাতত দু’বছরের চুক্তির ভিত্তিতে নির্ধারিত শূন্যপদে হবে নিয়োগ৷ সংস্থা এবং কর্মীর সম্পর্কের উপর ভিত্তি করে ওই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে৷ ১১ডিসেম্বর পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷ ইচ্ছুক প্রার্থীরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in গিয়ে আবেদন করতে পারেন৷
[প্রচুর শূন্যপদ ভারতীয় রেলে, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]
ইয়ং প্রফেশনাল (ফিনান্স) পদে মোট ৭০জনকে নিয়োগ করা হবে৷ তার মধ্যে সাধারণদের জন্য ৩৭টি পদ সংরক্ষিত৷ এসসিদের জন্য সংরক্ষিত পদ ১০টি৷ এসটিদের জন্য ৫টি এবং ওবিসিদের জন্য ১৮টি পদ সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা:
১. এই পদে আবেদনের জন্য যে কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে৷
২. এমবিএ ডিগ্রি থাকলেও এই শূন্যপদে আবেদন করা যাবে৷
৩. ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, বাজেটিং, অডিট, কনট্র্যাক্ট ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্টের কাজের সঙ্গে কোনওভাবে জড়িতরাও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
[মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, জানেন কীভাবে?]
বয়স:
এই শূন্যপদে আবেদনকারীকে ১১ ডিসেম্বর, ২০১৮-র হিসাবে ৩২ বছর বা তার বেশি হতেই হবে৷ সরকারি নিয়মানুযায়ী, এসসি, এসটি তালিকার অন্তর্ভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷
বেতন:
ইয়ং প্রফেশনাল (ফিনান্স) পদে চাকরিপ্রাপ্তরা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন৷
[স্নাতক হলেই মিলবে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in গিয়ে একমাত্র আবেদন করতে পারবেন৷ ১১ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে৷ ফর্ম ফিলআপের পরই একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে৷ আবেদনকারীর কাছে রেজিস্ট্রেশন ফর্মের একটি প্রিন্ট আউট থাকা বাঞ্ছনীয়৷ পরীক্ষার দিনক্ষণ জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটেই নজর রাখতে হবে৷
সর্বশেষ খবর
-
‘বাড়িতে যা দেখবে তাই শিখবে’, ছেলে বিহানের জন্য নিজেদের মধ্যে কোন বদল এনেছেন ভিকি-ক্যাটরিনা?
-
তামিল অস্মিতায় আঘাত! হাইওয়ের সাইনবোর্ডে হিন্দি লেখায় সাসপেন্ড ২ আধিকারিক
-
গান্ধী জয়ন্তীতে বিরাটিতে বামেদের সভামঞ্চে ব্যাপক ভাঙচুর! আক্রান্ত মহিলারাও
-
দেবীর স্নানের জলই চরণামৃত! শাস্ত্র মেনে কীভাবে আয়োজিত হয় দুর্গার মহাস্নান?
-
পিতৃপক্ষে বাড়ির এই ৫ স্থানে জ্বালান প্রদীপ, পূর্বপুরুষের আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে ধনসম্পদ