সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাদ্যি বেজেছে। চলছে লাগাতার মিটিং-মিছিল-জনসভা। উপরন্তু কোভিডবিধি মানতে বড্ড অনীহা আমজনতার। ফলস্বরূপ ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিডগ্রাফ। তবে শুক্রবারের পর শনিবারও মৃত্যুশূন্য কলকাতা। তবে উদ্বেগ বাড়িয়েছে কোভিডের (COVID-19) বিদেশি স্ট্রেন।
এদিন এ রাজ্যের তিনজনের শরীরে ব্রিটেন স্ট্রেন এবং একজনের শরীরে আফ্রিকান স্ট্রেন মিলেছে । স্বাস্থ্যদপ্তরের শনিবার রাতের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। ফলে এদিন এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৬ হাজার ৪৩৫ জন। তাঁদের মধ্যে অবশ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
[আরও পড়ুন : মোদির ব্রিগেডের আগেই প্রথম দু’দফার প্রার্থী ঘোষণা বিজেপির, দেখে নিন তালিকা]
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে কোভিড আক্রান্ত ৮৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। সে জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন। কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোনও কোভিডের আক্রান্তের হদিশ মেলেনি।
তবে স্বাস্থ্যদপ্তরকে স্বস্তি দিচ্ছে এ রাজ্যের সুস্থতার হার। একদিনে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭০ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। ফলে শনিবার এ রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬২ হাজার ৯৪৫ জন। অর্থাৎ রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৬ শতাংশ।
স্বস্তি দিয়েছে কলকাতার মৃত্যু হার। শুক্রবারের পর শনিবারও মৃত্যুহীন তিলোত্তমা। তবে রাজ্যে ২ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁরা হাওড়া ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন বাংলায় কোভিডে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৭৭ জন।
[আরও পড়ুন : নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতা, বিজেপির প্রথম দু’দফার প্রার্থী তালিকায় একাধিক চমক]
সর্বশেষ খবর
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!
-
২৫৬ ঘণ্টা, ১৩১ জোড়া হাত, আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর রুবির আংটির অত্যাশ্চর্য কাহিনি
-
‘যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই ভয়ংকর হামলা’, ‘পাগল’ ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের