করোনা ভাইরাস

দেশে ফের উদ্বেগজনক হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও

মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে অষ্টম স্থানে ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২০, ১০:০৪

options
link
দেশে ফের উদ্বেগজনক হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে। সোমবার নতুন রেকর্ড না গড়লেও নতুন আক্রান্তের সেই ২০ হাজারের কাছাকাছিই। যা উদ্বেগ বাড়াচ্ছে আম আদমির মনে। তবে স্বস্তির খবর, আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও।

Advertisement

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। এদের মধ্যে ৩ লক্ষ ২১ হাজার ৭২৩
জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই
আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

[আরও পড়ুন: ‘দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি’, করোনা পরিস্থিতিতে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৪৭৫ জনে। মৃতের সংখ্যার নিরিখেও ক্রমাগত উপরের সারিতে উঠছে ভারত। WHO’র দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে মৃতের সংখ্যার নিরিখে ভারত এখন অষ্টম স্থানে। এদিকে আনলক ওয়ান প্রায় শেষের দিকে। আনলকের দ্বিতীয় দফায় লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা চালু হতে পারে। সেক্ষেত্রে আরও বাড়বে সংক্রমণের সম্ভাবনা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন