সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মারণ করোনা ভাইরাসকে (coronavirus)। যতদিন যাচ্ছে, ততই ভাইরাসের কবলে পড়ছেন রাজ্যবাসী। সুস্থতার হার নিঃসন্দেহে স্বস্তিদায়ক। কিন্তু এভাবে সংক্রমণ ছড়াতে থাকলে তা অদূর ভবিষ্যতে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আর ঠিক এই জন্যই বুধবার সর্বদল বৈঠকের পর রাজ্যে ৩১ জুলাই অবধি লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাতে এল রাজ্যের স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান। যেখানে দেখা যাচ্ছে, বাংলায় আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা বেড়ে ১৫ হাজার ছাড়াল। এতেই স্পষ্ট, অনেক ভেবেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৪৪৫ জনের শরীরে। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ১৭৩। তার মধ্যে শুরু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার (৪,৯৭০)। ২৪ ঘণ্টায় শহরে ১৫৫ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। যদিও এর অর্ধেকের বেশিই সুস্থ হয়েছেন। বর্তমানে রাজ্যের অ্যাকটিভ কেস ৪ হাজার ৮৮০। তবে সুস্থতার হার বাড়ছে রোজ। এদিনও যেমন আক্রান্তের তুলনায় করোনাজয়ীর সংখ্যা বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৪৮৪ জন। কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৩৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৭০২ জন। সুস্থতার হার ৬৩.৯৪ শতাংশ।
[আরও পড়ুন: বেহাল দশা রাস্তার, খানাখন্দে জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ বিজেপির]Advertisement
তবে করোনাজয়ীরা যেমন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাচ্ছে, তেমনই এখনও এই ভাইরাস কাড়ছে সাধারণের প্রাণ। এদিন সকালেই যেমন জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত ফলতার তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষ। একদিনে রাজ্যে করোনার বলি ১১। যার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ছয় জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার কামড়ে মৃত ৫৯১ জন।
করোনা মোকাবিলায় নিয়মিত চলছে নমুনা টেস্টও। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৮৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৪ লক্ষ ২৯ হাজার ৭৬৬ টি নমুনা টেস্ট হয়েছে রাজ্যে।
[আরও পড়ুন: ‘শ্লীলতাহানি’র শাস্তি, দল থেকে বহিষ্কৃত বাগনানের তৃণমূল নেতা]
সর্বশেষ খবর
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?