Mamata Banerjee

ভিড় এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী, বাড়তে পারে ‘দুয়ারে সরকার’ শিবিরের সংখ্যা ও সময়সীমা

আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২১, ১৭:২৩

options
link
ভিড় এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী, বাড়তে পারে ‘দুয়ারে সরকার’ শিবিরের সংখ্যা ও সময়সীমা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলার শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত বহু মানুষের। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়োজনে বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। 

Advertisement

চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তার মধ্যেই ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে তফশিলি ও আদিবাসী মহিলাদের মাসে ১০০০ টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু করেছিল তৃণমূল (TMC) সরকার। চলতি মাসের ১৬ তারিখ থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির। প্রকল্পের সুবিধা পেতে ভোর রাত থেকেই ক্যাম্পগুলিতে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। ভিড়ের চাপে আহত হচ্ছেন বহু মানুষ। এই সমস্যা যাতে না হয়, সেই কারণে পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
CM Mamata Banerjee addresses media on Duare Sarkar scheme
মালদহে ‘দুয়ারে সরকার’ শিবিরে মানুষের ঢল।

[আরও পড়ুন: BJP’র শহিদ সম্মান যাত্রায় ফের অশান্তি, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে কালো পতাকা দেখাল TMC]

বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। এরপর আমজনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। এখনও অনেক দিন বাকি রয়েছে। তাই ধীরে সুস্থে আবেদন করুন সকলে। প্রত্যেকে প্রকল্পের সুবিধা পাবেন।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে সময় বাড়ানো হবে দুয়ারে সরকার ক্যাম্পের সময়। বাড়ানো হতে পারে শিবিরের সংখ্যাও। এতে সমস্যা মিটবে বলে আশাবাদী আমজনতা। কোনওভাবে প্রতারকদের ফাঁদে যাতে না পড়েন আবেদনকারীরা তা নিয়ে এদিন ফের সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: Taliban Terror: আফগানিস্তান নিয়ে কেন্দ্রের ভূমিকা প্রশংসনীয়, PM Modi-কে চিঠি দিব্যেন্দু অধিকারীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন