coronavirus COVID 19

দেশে একদিনে করোনার কবলে প্রায় ৯৮ হাজার, চিকিৎসাধীন রোগীর সংখ্যা পেরল ১০ লক্ষ

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সক্রিয় রোগীর প্রায় ৪ গুণ মানুষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২০, ০৯:৪৬

options
link
দেশে একদিনে করোনার কবলে প্রায় ৯৮ হাজার, চিকিৎসাধীন রোগীর সংখ্যা পেরল ১০ লক্ষ
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে দৈনিক করোনা সংক্রমণ এবার লাখের দোরগোড়ায় পৌঁছে গেল। উদ্বেগ বাড়িয়ে শুধু গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়লেন প্রায় ৯৮ হাজার মানুষ। সেই সঙ্গে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাক্টিভ কেস পেরিয়ে গেল ১০ লক্ষের গণ্ডি। তবে স্বস্তির খবর, সক্রিয় রোগীর প্রায় চারগুণ করোনা আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭ হাজার ৮৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে হাজার সাতেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লক্ষ ১৮ হাজার ২৫৪ জন। আক্রান্তের সংখ্যায় ভারতের থেকে অনেকটাই পিছনে ব্রাজিল। আমেরিকা এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১০ লক্ষ ৯ হাজার ৯৭৬ জন।

[আরও পড়ুন: যুদ্ধের আবহেও ‘চিনা’ ব্যাংক থেকে ৯ হাজার কোটির ঋণ নিয়েছে ভারত! সংসদে জানালে কেন্দ্র]

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাটাও উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩২ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩ হাজার ১৯৮ জন। তবে আতঙ্কের মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় প্রায় ৮৯ হাজার মানুষ সুস্থ হয়েছেন। ফলে এই মুহূর্তে মোট করোনাজয়ীর সংখ্যা ৪০ লক্ষ ২৫ হাজার ৮০ জন। গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যা। একদিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.