Coronavirus

Coronavirus: একধাক্কায় দেশের দৈনিক করোনা আক্রান্ত প্রায় দ্বিগুণ, চিন্তা পজিটিভিটি রেটেও

ফের চিন্তা বাড়াচ্ছে করোনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২২, ০৯:৫০

options
link
Coronavirus: একধাক্কায় দেশের দৈনিক করোনা আক্রান্ত প্রায় দ্বিগুণ, চিন্তা পজিটিভিটি রেটেও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজো এবং দিওয়ালির উৎসবে দৈনিক করোনা আক্রান্তে যে স্বস্তি মিলেছিল, তা যেন নিমেষে উবে গেল। ফের উদ্বেগ বাড়াচ্ছে মারণ ভাইরাস। একধাক্কায় দু’হাজারের উপরে উঠে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। চিন্তা বাড়ছে পজিটিভিটি রেট নিয়েও। সেটিও প্রায় দ্বিগুণ হয়েছে আগের দিনের থেকে।

Advertisement

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৮ জন। গত দু’দিনের তুলনায় যেটা অনেকটাই বেশি। গতকালই দেশের দৈনিক আক্রান্ত ছিল হাজারের খানিক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ১.৫৫ শতাংশ। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৯ হাজার ৩৯৮ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৪ শতাংশ।

[আরও পড়ুন: ভাইফোঁটায় নয়া সমীকরণ? ৬ বছর পর ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, গেলেন শোভন-বৈশাখীও]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৯৯ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ৬৯১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ঝালদায় ইস্তফা তৃণমূল কাউন্সিলরের, দলবদলের অঙ্কে শাসকদলের হাতছাড়া আরও ১ পুরসভা?]

এদিকে মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৬০ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬০ হাজার পাঁচশোর বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে উৎসবের মধ্যে করোনা পরীক্ষার হার তলানিতে ঠেকলেও এদিন সেটা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.