Coronavirus COVID-19

Coronavirus: দেশে কমল দৈনিক আক্রান্ত ও অ্যাকটিভ কেস, টিকাকরণ নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রীর

সামান্য বাড়ল মৃতের সংখ্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২১, ০৯:৫৬

options
link
Coronavirus: দেশে কমল দৈনিক আক্রান্ত ও অ্যাকটিভ কেস, টিকাকরণ নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করছেন, তখনই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সামান্য হলেও স্বস্তি মিলল। আগের দিনের তুলনায় কমল আক্রান্তের সংখ্যা। সামান্য কমেছে অ্যাকটিভ কেসও। তবে, নামমাত্র মৃতের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর।

Advertisement

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও কম। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৮৯৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৩১ হাজার ২২৫। ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমার পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬ জন। পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯২৭ জন।

[আরও পড়ুন: Indipendence Day: পরিবহণ ব্যবস্থায় ‘বিপ্লব’ আনতে ১০০ লক্ষ কোটির ‘গতিশক্তি’ প্রকল্প ঘোষণা মোদির]

এদিন লালকেল্লার ভাষণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, দেশে করোনা টিকাকরণের ক্ষেত্রে ভারত আত্মনির্ভর। প্রধানমন্ত্রীর বক্তব্য, বিজ্ঞানীদের চেষ্টায় নিজেদের দেশে টিকা তৈরি হয়েছিল বলেই, এত দ্রুত এত বেশি ভারতবাসীর কাছে করোনার টিকা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। সেটা না হলে অন্য দেশের উপর বছরের পর বছর ধরে নির্ভর করে থাকতে হত ভারতকে। পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই ৫৪ কোটির বেশি মানুষ এই মারণ ভাইরাসের টিকা পেয়েছেন। আগামীদিনে টিকাকরণের গতি আরও বাড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.