সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাসুরের তাণ্ডবে ছন্নছাড়া হয়ে যাচ্ছে জীবন। এর প্রকোপে ভারতে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যাও পৌঁছে গিয়েছে দু’হাজারের দোরগোড়ায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবরকমের চেষ্টা চললেও অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না। এর মধ্যেই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার জেরে সেল্ফ কোয়ারেন্টাইনে গেলেন মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওয়াদ।
সূত্রের খবর, মহারাষ্ট্রের থানে জেলার কালওয়া-মুমব্রা বিধানসভার এনসিপি বিধায়ক ও আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওয়াদ সম্প্রতি করোনা আক্রান্ত এক পুলিশ আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন। বিষয়টি জানতে পারার পরেই সোমবার থেকে সেল্ফ কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে কয়েকদিন পরেই সেখান থেকে বের হবেন। রাজ্যের মন্ত্রীদের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি পদক্ষেপ নিয়েছেন।
[আরও পড়ুন: চিকিৎসকদের হাতযশ, কাটা হাত জোড়া লাগল আক্রান্ত পাঞ্জাব পুলিশের ASI-এর ]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহে থানের কালওয়া-মুমব্রা বিধানসভা এলাকার প্রচুর মানুষের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তাই এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কয়েকদিন আগেই এই এলাকার নাগরিকদের সচেতন করার চেষ্টা করেছিলেন জিতেন্দ্র আওয়াদ। সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবারই নতুন করে ২২১ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আর মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও পর্যন্ত মোট ৪১ হাজারের বেশি স্যাম্পল হয়েছে। তার মধ্যে ১৯৮২ জানের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এর মধ্যে ১৪৯ জনের মৃত্যু হলেও ২১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
[আরও পড়ুন: সক্রিয় হচ্ছে একাধিক মন্ত্রক, লকডাউনের মধ্যেই কাজে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা]
সর্বশেষ খবর
-
‘রাজি’র গানে স্বাধীনতা উদযাপন করে বিপাকে একদল পাক অভিনেত্রী, দেশজুড়ে বিতর্কের ঝড়
-
‘আমার মতো মুসলিম তরুণকে…’, বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র, নেপথ্যে আর্থিক সংকট!
-
শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী!
-
শান্তিপুরে সিন্দুক রহস্য! মাটি খুঁড়তেই আতঙ্ক, শিকলে বাঁধা সিন্দুকের পাশে ‘পাহারাদার’ সাপ
-
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশযাত্রায় টাকার অভাব? হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি অভিষেকের