সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরোহিত ভাতা নিয়ে আগেই অভিযোগ-পালটা অভিযোগে জড়িয়েছে শাসক-বিরোধী। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুজোর (Durga Puja) বৈঠকে নিয়েও যে বিরোধীরা আলোচনা করবে তা টের পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে বিরোধীদের বিঁধলেন তিনি। পুজো হোক আর না হোক, দু’টি ক্ষেত্রে বিরোধীরা গুজব ছড়াবেই, সেই অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নাম না করে বিজেপিকে (BJP) ‘শকুন’ বলেও কটাক্ষ করেন তিনি।
মার্চ থেকে প্রায় স্তব্ধ গোটা রাজ্য। নিউ নর্মাল (New Normal) পৃথিবীতেও রয়েছে হাজারও বাধানিষেধ। তার ফলে কাটছাঁট হয়েছে একাধিক অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে পুজোর ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনায় মগ্ন ছিল আমজনতা। তবে বৃহস্পতিবার সেই ধোঁয়াশায় ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক কোভিডবিধি মেনে পুজোতেই সায় দিয়েছেন তিনি। তবে এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে কানাঘুষো। ভোটবাক্সকে মজবুত করতেই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর ক্ষেত্রে নিয়ম শিথিল করেছেন বলেও সুর চড়াচ্ছেন কেউ কেউ। এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে এ প্রসঙ্গে জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: করোনা আতঙ্ক এড়িয়ে সতর্কভাবে হোক দুর্গাপুজো, নিয়মাবলি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
তিনি বলেন, “আমরা পুজো নিয়ে রাজনীতি করি না। ওরা শকুনের মতো ওঁত পেতে বসে আছে। যারা বলে তাদের তো কোনও দায় নেই। যারা সরকারে আছে তাদের দায়। পুলিশকে সবসময় দোষ দিলে হবে না। যদি বলি করব না, তাহলেও কথা বলবে। আবার করলেও কথা বলবে। শকুনির মতো নাচতে শুরু করবে। পুজো আমি বন্ধ করতে পারিনা। সে অধিকার আমার নেই। ইদও আমি বন্ধ করতে পারিনা। ভিড় এড়ানোর জন্য ব্যবস্থা নিয়ে পুজো হবে।” এছাড়াও এদিন রাজ্যের পুজো কমিটিগুলির জন্য দরাজ হয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেও বিরোধীদের খোঁচা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, “শুধু জ্ঞান দিলে হয় না। ত্রাণও দিতে হয়।” যদিও এখনও এ বিষয়ে বিরোধীদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন: করোনা চিকিৎসায় রাজ্যের বেঁধে দেওয়া খরচের সীমা না মানায় শাস্তির মুখে ২ বেসরকারি হাসপাতাল]
সর্বশেষ খবর
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন
-
অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা