COVID-19

COVID-19 Update: গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উঃ ২৪ পরগনায় সংক্রমিত শতাধিক, রাজ্যে মৃত ১১

সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২১, ১৯:১৯

options
link
COVID-19 Update: গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উঃ ২৪ পরগনায় সংক্রমিত শতাধিক, রাজ্যে মৃত ১১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য। মে মাস থেকে জারি বিধিনিষেধ। বর্তমানে নিষেধাজ্ঞা খানিকটা শিথিল হলেও এখনও মানতে হচ্ছে একাধিক নিয়ম। এসবের মাঝেই গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বাড়ল সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ৭০৭ জন। বেড়েছে মৃত্যুও। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১১৯ জন। অর্থাৎ ওই জেলায়ও বেড়েছে সংক্রমণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Coronavirus: করোনার হানায় চিরতরে মা-বাবাকে হারিয়ে অপার অন্ধকারে নদিয়ার দুই কিশোর]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৫৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৬৪ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫২,০৭১।

Advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া জেলা। একদিনে করোনার বলি সেখানকার ৫ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫০২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২৩ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৪,৯১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৭২,১০,১৮৯ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন:‘আমি আর চন্দনা কোনও অন্যায় করিনি’, ফেসবুক লাইভে ‘বিয়ে’ নিয়ে মুখ খুললেন কৃষ্ণ কুণ্ডু ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.