Corona

COVID-19 UPDATE: একদিনে রাজ্যে করোনার বলি ১২, দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা

ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২১, ১৯:৪৪

options
link
COVID-19 UPDATE: একদিনে রাজ্যে করোনার বলি ১২, দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন বাগে এসেও আসছে না মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় ফের এক ধাক্কায় খানিকটা বাড়ল সংক্রমণ। একদিনে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১২ জন রাজ্যবাসী। সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৯ জন কলকাতার। অর্থাৎ বেশ কিছুদিন পর ফের দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে ফের উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে সংক্রমিত সেখানকার ৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৭০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪০,৯৮৯।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্বামী-সন্তানকে ছেড়ে গাড়ি চালককে বিয়ে করলেন শালতোড়ার BJP বিধায়ক চন্দনা বাউরি]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। তবে এদিনও কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩৩৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৮১ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১২,৯৯৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৫,৩৯,১৯২ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

Advertisement

[আরও পড়ুন: পড়াতে গিয়ে ধাপে ধাপে দেড় লক্ষ টাকা ও গয়না চুরি! গ্রেপ্তার বাঁকুড়ার ‘গুণধর’ গৃহশিক্ষিকা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.