শুভময় মণ্ডল: করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। সংক্রমণ রুখতে আগেভাগেই অন্য কায়দায় আন্দোলন করছিলেন শাহিনবাগের আন্দোলনকারীরা। এবার সেই পথেই হাঁটলেন কলকাতার ‘শাহিনবাগ’ পার্ক সার্কাসের আন্দোলনকারীরা। সোমবার রাত থেকে তাঁরাও শাহিনবাগের কায়দায় আন্দোলন চালাবে বলে জানিয়েছেন। আন্দোলনস্থলে মাত্র সাতজন থাকবেন। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবেন তাঁরা। বাকিরা নিজেদের একজোড়া জুতো ও জামা রেখে যাবেন আন্দোলনস্থলে। প্রসঙ্গত, বিতর্কিত আইন CAA’র বিরুদ্ধে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করছেন তাঁরা।
পার্ক সার্কাসের আন্দোলনের পুরোধা আসমাত জামিল ক্যানসার আক্রান্ত। তিনি আপাতত মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে এক ভিডিও বার্তায় আন্দোলনস্থল প্রায় খালি করে দেওয়ার আবেদন জানান। হাসপাতালের বেডে বসে তিনি বলেন, “আমরা মানুষের জন্য লড়াই করছি। কিন্তু তাঁদের বিপদে ফেলে নয়। তাই করোনার সংক্রমণ রুখতে আপাতত আন্দোলন স্থগিত রাখছি।” রবিবারই এই পথে হেঁটে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিলেন শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁরা মাত্র পাঁচজন আন্দোলনস্থলে থাকছিলেন। বাকিদের জুতো জোড়া রাখা থাকছিল।
[আরও পড়ুন : করোনা সংক্রমণে দমদমে মৃত প্রৌঢ়ের দেহ পাবে না পরিবার, মিলবে শুধুই চিতাভস্ম]
প্রসঙ্গত, করোনা যুদ্ধে দেশের ৭৫ জেলায় শুরু হয়েছে লকডাউন। দিন দিন যে হারে ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে স্টেজ- থ্রি বা গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এই পর্যায়ে তা রুখে দিতেই লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। রাজ্যে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন। বন্ধ ট্রেন পরিষেবা-সহ গণপরিবহণ। নিয়ম বলছে, লক ডাউনের সময় সাতজনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হলেই পুলিশ ব্যবস্থা নিতে পারে। তাই পার্ক সার্কাসের আন্দোলনস্থলে সাতজন আন্দোলনকারী একসঙ্গে থাকতে পারবেন। এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ১০ জন। আক্রান্তের সংখ্যা ৪৫০ পেরিয়েছে। এরাজ্যে ৭ জনের শরীরে মিলেছে COVID-19’র জীবাণু। ফলে রাজ্যে সংক্রমণ রুখতে পার্ক সার্কাসের আন্দোলনস্থল থেকে সরে যাওয়ার পরিকল্পনা নেওয়া হল।
সর্বশেষ খবর
-
রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়