করোনা আক্রান্ত ব্রিটিশ রাজপরিবারের কর্মীরা

ব্রিটিশ রাজপরিবারের কর্মীর শরীরে করোনা, ক্যাসল থেকে সরলেন রানি এলিজাবেথ

রাজপরিবারের ৫০০ জন কর্মীকে পাঠানো হল আইসোলেশনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২০, ১৪:১৬

options
link
ব্রিটিশ রাজপরিবারের কর্মীর শরীরে করোনা, ক্যাসল থেকে সরলেন রানি এলিজাবেথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগেই বাকিংহাম প্যালেস থেকে রানি এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছিল উইন্ডসর ক্যাসেলে। কিন্তু সেখানেও বিপদ। ক্যাসেলের এক কর্মীর শরীরে COVID-19 জীবাণু মেলায় রানিকে সেখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। যদিও তাঁর কোনও অসুস্থতা নেই, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এমনকী তিনি নিজেই স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement

গত বৃহস্পতিবার রাজপরিবারের দেখভাল করেন, এমন এক সদস্য COVID-19 পরীক্ষা করিয়েছিলেন। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তারপরই উইন্ডসর ক্যাসল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। ব্রিটেনের পত্রিকাগুলোর খবর অনুযায়ী, এই কর্মীর সংস্পর্শে আসা প্রাসাদের সমস্ত কর্মীকেই সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। গোটা প্রাসাদে সবমিলিয়ে মোট ৫০০ জন কর্মী রয়েছেন। সকলকে আইসোলেশনে পাঠানোর খবর প্রকাশিত হতেই আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। যদিও বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, আতঙ্কের কিছু নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মুখপাত্রের কথায়, “আমরা কোনও একজন কর্মীর অসুস্থতার ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। সতর্কতার জন্য আমরা সব কর্মীকেই যথাযথ প্রযত্নের মধ্যে রাখতে চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সংক্রমণ এড়াতে সামাজিক বিচ্ছিন্নতাই হাতিয়ার, করোনা রুখছেন জাপানিরা]

গত ১৫ মার্চ, ব্রিটেনে করোনা সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রানি এলিজাবেথকে বাকিংহাম প্যালেস থেকে সরিয়ে নেওয়া হয় উইন্ডসর ক্যাসলে। তবে তার পিছনে গ্রীষ্মের ছুটি কাটানোর তত্ব খাড়া করা হয়েছিল রাজপরিবারের তরফে। বলা হয়েছিল, সদ্য রাজপরিবার ত্যাগ করা হ্যারি-মেগান এবং তাঁদের পুত্র আর্চির সঙ্গে সময় কাটাবেন রানি এলিজাবেথ। কিন্তু সেই ছুটি কাটানোর আবহের মাঝেই করোনা সংক্রমণ হু হু করে বেড়ে গিয়েছে ব্রিটেনে। ফলে ছুটির আনন্দ মাটি তো হয়েইছে। তার উপর উইন্ডসর ক্যাসলেরই কর্মী করোনা আক্রান্ত। রানিকে নিয়ে তাই আর ঝুঁকি নেয়নি কেউ। ব্রিটিশ রাজপরিবারের তরফে বলা হয়েছে, “এই আশঙ্কাজনক পরিস্থিতিতে এখনও অনেকের মধ্যে সচেতনতা আসেনি। সেটাই উদ্বেগের। তবে রাজপরিবারের সদস্যরা নিজেদের কর্তব্য সম্পর্কে খুবই সচেতন। তাঁরা নিজেদের এবং দেশবাসীর সুরক্ষার জন্য যা যা করার, সবই করবেন।” এর মধ্যে আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে রানি এলিজাবেথের বৈঠকের কথা ছিল। তা বাতিল হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সেরে উঠেছেন প্রায় ১ লক্ষ মানুষ! করোনার আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন