Ajit Singh

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং

RLD নেতার মৃত্যুতে শোকপ্রাকাশ প্রধানমন্ত্রী-সহ একাধিক রাজনীতিবিদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২১, ১২:২০

options
link
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কোপে আরও এক রাজনীতিবিদের জীবনাবসান। প্রয়াত রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি প্রধান অজিত সিং (Ajit Singh)। বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Advertisement

এপ্রিল মাসের ২০ তারিখ নোভেল করোনায় (COVID-19) আক্রান্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের দাপুটে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং। ভরতি ছিলেন গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[আরও পড়ুন : দেশে দৈনিক সংক্রমণের রেকর্ড, ২৪ ঘণ্টায় প্রথমবার করোনা আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার]

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কৃষক নেতা চরণ সিংয়ের পুত্র অজিত সিং ভারতীয় রাজনীতিতে পরিচিত নাম। দীর্ঘ ১৫ বছর আমেরিকার কম্পিউটার ক্ষেত্রে চাকরি করেছেন তিনি। পরে দেশে ফিরে বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে যোগ দেন। জাঠ অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশের অবিসংবাদী নেতা তিনি। এই এলাকার বাঘপত লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। তবে ঘনঘন দলবদল ও জোটসঙ্গী বদল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। 

উল্লেখ্য, ভিপি সিংয়ের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন অজিত সিং। আবার পি ভি নরশিমা রাওয়ের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। যদিও ১৯৯৬ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। এর পর রাষ্ট্রীয় লোক দল (RLD) গঠন করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেন। ২০০১ সালে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার কৃষিমন্ত্রী ছিলেন তিনি। ২০০৩ সালে এই জোট থেকে সরে কংগ্রেসের সঙ্গে ফের জোট বাঁধেন। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। 

[আরও পড়ুন : টানা তিনদিন জ্বালানির মূল্যবৃদ্ধি, জেনে নিন কলকাতায় আজ কত পেট্রল-ডিজেলের দাম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.