coronavirus

Coronavirus: দেশে একদিনে করোনার কবলে ১,২১৬ জন, বাড়ছে মৃতের সংখ্যা

দেশে অ্যাকটিভ কেস নামল ১৫ হাজারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২২, ১০:১০

options
link
Coronavirus: দেশে একদিনে করোনার কবলে ১,২১৬ জন, বাড়ছে মৃতের সংখ্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে এখনও পুরোপুরি নির্মূল হয়নি করোনা। গত কয়েকদিনের পরিসংখ্যান অন্তত সেকথাই বলছে। এখনও দেশে প্রতিদিন হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। যদিও একটা সময় যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এই রোগে আক্রান্ত হচ্ছিলেন, সে তুলনায় এই সংখ্যাটা নগণ্য। তাছাড়া স্বস্তি মিলেছে অ্যাকটিভ কেসেও।

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৬ জন। বৃহস্পতিবারের তুলনায় যেটা অনেকটাই বেশি। গতকালই দেশের দৈনিক আক্রান্ত ছিল তেরশোর খানিক বেশি। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৫ হাজার ৭০৫ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৪ শতাংশ।

[আরও পড়ুন: কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, কাঠগড়ায় TMC]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৪৭৯ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ১২ হাজার ১৮১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: নন্দীগ্রামে তৃণমূলের ‘নভেম্বর বিপ্লব’, বিজেপির হাজার জন যোগ দেবেন ঘাসফুল শিবিরে]

দিকে মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৬৯ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৯৭ হাজার পাঁচশোর বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে এদিন দেশে করোনা পরীক্ষার সংখ্যা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.