গর্বের পুনঃস্থাপনা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ফের বসল যথাস্থানে। বৃহস্পতিবার ছাত্র সংঘাতে নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম ভেঙে পড়ে। শুক্রবার তা মেরামত করে ফের ৪ নম্বর গেটে বসানো হল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, “এটি আমাদের কাছে গর্বের জিনিস। সেটা আবার যথাস্থানে পুনঃস্থাপন করতে পেরেছি। যেটা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশে অভিযোগ জানিয়েছি।”
বুধবার রাতে অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা। আগুন লাগানোর ঘটনা। বৃহস্পতিবার ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর। বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভেঙে পড়া। দু’দিন ধরে উত্তপ্ত রাজ্য তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। জিবি বৈঠকের ডাক। এবিভিপির প্রতিবাদ। বিশ্ববিদ্যালয়ের সামনে ধুন্ধুমার। পরের দিনের মিছিলে আরেক কাণ্ড। বাম সংগঠনগুলির দাবি এভিবিপির সমর্থকরা নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম ভেঙেছে। পালটা এভিবিপির দাবি, বামেরা তা ভেঙেছে। পশ্চিমবঙ্গের আরএসএস সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু যাদবপুরে অশান্তির নেপথ্যে বামপন্থীদের চক্রান্তকেই দুষছেন। তাঁর দাবি, “এটা খুব চেনা ছক। বামপন্থী চক্রান্তের ধারাবাহিকতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও চলছে। পরিবেশ নষ্ট করার জন্য এই শক্তি প্রতিনিয়ত কাজ করছে। যারা যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত।” তাঁর মতে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাপমুক্ত হওয়ার সময় এসেছে।”
আরও পড়ুন:
এর মাঝেই একদিনের মধ্যেই গর্বের এমব্লেম বসল যথাস্থানে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। শিক্ষকতা করছি। এটা আমাদের গর্বের প্রতীক। যা ঘটেছে তা নিন্দনীয়। পুলিশে অভিযোগ দায়ের করেছি। যা যা চাইছে তা সবটাই দেওয়া হবে। পুলিশ তদন্ত করেছে।”
উল্লেখ্য, ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করতে চলেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হবে। সূত্রের খবর, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে তদন্ত কমিটিতে রাখা হচ্ছে না। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার আরও একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য এক বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা। এই কমিটিই সব ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেওয়ালে এখনও আর জি করের স্লোগান! বর্ধমান হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
-
অসুখ সারাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ওষুধের এই ভুলেই ক্ষতি লিভারের!
-
বিশ্বকাপ ফাইনালে মারামারির শাস্তি! নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ, বিরাট জরিমানা আর্জেন্টিনার
-
৩৩৫ কোটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক দুর্গ কিনলেন জুকারবার্গ, কী রয়েছে অন্দরমহলে?
-
বেতন ২০ হাজার ছাড়ালে তবেই দিতে হবে কর, কবে থেকে কার্যকর প্রফেশনাল ট্যাক্সের নয়া নিয়ম?