পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ

কোভিড বিধি মেনেই হবে বর্ষীয়ন রাজনীতিকের শেষকৃত্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২০, ১০:২৫

options
link
করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ

ব্রতদীপ ভট্টাচার্য: রাজনৈতিক মহলে ফের করাল থাবা করোনার (Coronavirus)। অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জিতে আর বাড়ি ফেরা হল না উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষের। হাসপাতালের বেডে শুয়েই জীবনযুদ্ধে হার মানলেন তিনি। অনুগামী এবং প্রিয়জনদের কাঁদিয়ে চলে গেলেন নির্মল ঘোষের ভাই স্বপন ঘোষ। করোনা আক্রান্ত স্বপন ঘোষের মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।

Advertisement

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বপনবাবু। বছর তিনেক আগে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। মাঝে আচমকাই তাঁর শরীর অসুস্থতার কথা জানান দিচ্ছিল। করোনা সংক্রমিত হননি তো, এই সন্দেহে পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসার পর তাঁর করোনা সংক্রমণের কথা জানা যায়। তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর অবস্থা যথেষ্ট স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বর্ষীয়ান রাজনীতিক। তবে বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট। বেশ কয়েকবার স্ট্রোকও হয় তাঁর। এরপর ভোর ৩.৫৫ নাগাদ ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে পাড়ি দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের দলবদল, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরের]

২০১৮ সালের অক্টোবর পানিহাটি পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর সম্প্রতি পুর প্রশাসকের দায়িত্বে আনা হয় পঁচাত্তর বছর বয়সি স্বপন ঘোষকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। যেহেতু করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে স্বপন ঘোষের তাই কোভিড বিধি মেনেই হবে তাঁর শেষকৃত্য। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পানিহাটি পুরসভার সামনে গাড়িতে করে আনা হবে মরদেহ। তারপর খড়দহে হবে তাঁর শেষকৃত্য।

Advertisement

[আরও পড়ুন: রাম মন্দিরের ভূমিপুজোয় কাজে লেগেছে ঠাকুরবাড়ির মাটি ও জল? তুঙ্গে মমতাবালা-শান্তনু তরজা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন