সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে এখনও দাপট কমেনি করোনার। চলতি মাসের বেশিরভাগটাই দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। চিন্তায় ফেলছে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যাও। পরপর দু’দিন মারণ ভাইরাসের বলি সাতজন। যদিও গত ২৪ ঘণ্টায় সামান্য কমল পজিটিভিটি রেট।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১২৩২ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিল এগারোশোর নিচে। দৈনিক পজিটিভিটি রেট ৯.০৫ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২২৪ জন। সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৮৫ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১১৪ জন। তবে স্বস্তিজনকভাবে এ রাজ্যের বাকি সব জেলায় একদিনে সংক্রমিতের সংখ্যা একশোর নিচে। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৮৭ হাজার ৭১৫ জন।
[আরও পড়ুন: ‘চাকরি দেওয়ার জন্য উনি নাম চান, সুপারিশ করি’, SSC দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা]
এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন কলকাতায় মৃত্যু দু’জনের। বাংলায় একদিনে মৃত ৭। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৩৪ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২,৫৯৫ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ২৫ হাজার ৯৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২০,৮১৮ জন। আর হাসপাতালে ভরতি ৪৬৯ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী ২১,২৮৭। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৩ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৯৯৯ জন।
[আরও পড়ুন: পূনর্মূল্যায়ণে মাধ্যমিকের মেধাতালিকা বদল, প্রথম দশে আরও ১৮ পড়ুয়া]
সর্বশেষ খবর
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের