West Bengal records 319 new covid cases in last 24 hours

Coronavirus Update: সুস্থ হচ্ছে বাংলা, একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১৯:৪০

options
link
Coronavirus Update: সুস্থ হচ্ছে বাংলা, একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটাই নিম্নমুখী কোভিড (Covid 19) গ্রাফ। কমল দৈনিক করোনা সংক্রমিত এবং মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট কমল অনেকটাই।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪১ জন। তার ঠিক পরের স্থানেই রয়েছে কলকাতা। মহানগরীর ৩৮ জন একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একদিনে সবচেয়ে বেশি জলপাইগুড়িতে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সেখানে একদিনে ২৩ জন কোভিড সংক্রমিত। তার ফলে এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১২ হাজার ৭৯৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস (Active Case) কমে দাঁড়াল ৭ হাজার ৭৩৬ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জল্পনার অবসান, ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই]

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানির সংখ্যাও কমেছে বেশ কিছুটা। মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত করোনা মোট ২১ হাজার ১০৭ জনের প্রাণ কেড়েছে। স্বস্তি জোগাচ্ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১ হাজার ৩৪৬ জন। তার ফলে এখনও পর্যন্ত কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮৩ হাজার ৯৫১ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।

Advertisement

করোনা সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের তড়িঘড়ি চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত চিকিৎসকদের। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার পরামর্শ দেন তাঁরা। গত ২৪ ঘণ্টা ৩৫ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা হয়েছেন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৩৯ লক্ষ ২৮ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেটে (Positivity Rate) কমে দাঁড়িয়েছে ০.৯০ শতাংশ।

ভাইরাস নিধনের ব্রহ্মাস্ত্র টিকাকরণ (Vaccination)। একদিনে ২ লক্ষ ৭১ হাজার ৮৭০ জন ভ্যাকসিন নিয়েছেন। প্রথম ডোজ পেয়েছেন ২১ হাজার ৫৮৭ জন এবং বাকি ২ লক্ষ ৩০ হাজার ৬৫৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। করোনা সংক্রমণ কমলেও সাবধানতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে ফাঁসির সাজা শোনাল বিশেষ আদালত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.