অরূপ বসাক, মালবাজার: স্কুলে আসা-যাওয়ার মাঝে অবাক চোখে দেখত গড়ে উঠছে প্রতিমা। বিচুলির গায়ে মাটি লেগে তৈরি হচ্ছে মা দুর্গা। একে একে গড়ে উঠছে লক্ষ্মী, গণেশ থেকে অসুর, সিংহ। খুদে মনে প্রভাব পড়েছিল। ইচ্ছে জাগে দেবী প্রতিমা তৈরির। তা থেকেই এবার একচালার প্রতিমা তৈরি করে ফেলেছে মালবাজারের সপ্তম শ্রেণির খুদে। সেই প্রতিমা পুজো(Durga Puja 2024) হবে স্থানীয় বিবেকানন্দ ক্লাবে।
মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের বাসিন্দা নয়ন বাকালি। স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র সে। এবার তৈরি করে ফেলেছে তিন ফুটের দুর্গা প্রতিমা। একই কাঠামোর মধ্যে রয়েছে দুর্গা-সহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক,অসুর। কাঠামো তৈরি করা থেকে শুরু করে মাটি লাগানো, রং করা এমনকী শাড়ি পরানো সবই একহাতেই করেছে সে। বুধবার মায়ের বোধন। শেষ মুহূর্তে ব্যস্ত খুদে শিল্পী নয়ন।
মাল মহকুমার ক্রান্তি ব্লকের বাসিন্দা তারক বাকালি ও গৃহবধূ মলি বাকালি। তারকবাবুর পানের দোকান রয়েছে। অভাবের সংসারে ছেলের প্রতিমা তৈরির ‘আবদার’ ভালো চোখে নেননি তাঁরা। তবে ছেলের জেদের কাছে হার মানতে হয় তাঁদের। তবে বর্তমানে নয়নের হাতের কাজ বাবা-মাকে বাধ্য করেছে প্রতিমা তৈরিতে সায় দিতে। বরং এখন বাবা-মা নয়নকে কিছুটা হলেও সাহায্য করে। ইতিমধ্যেই সেই প্রতিমা দেখতে ভীড় করছে স্থানীয় মানুষজন। নয়নের বাড়ি থেকে মঙ্গলবার রাতেই প্রতিমা চলে যাবে পুজো মণ্ডপে।
সর্বশেষ খবর
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি
-
মধ্যমগ্রামে ব্যতিক্রমী রাখি উৎসব, আবাসিক ছাত্রীদের নিয়ে সম্প্রীতি ও মানবিকতার পাঠ
-
পুজো প্রস্তুতি শুরু শিয়ালদহ ডিভিশনে! ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার, জোর জরুরি পরিষেবায়
-
পাহাড়ের গায়ে শিবের মুখ! ‘তিনিই আমাদের রক্ষা করেছেন’, বলছেন মৃত্যুমুখ থেকে ফেরা পুণ্যার্থীরা
-
পাইনের মতো দেখতে এই ফুল, চেপে ধরলেই ঝরবে প্রাকৃতিক শ্যাম্পু, ব্যবহারের নিয়ম জানেন?