দুর্গাপুজোর দিনগুলোয় শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সব টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। ভিড়ের সময় অতিরিক্ত বুকিং কর্মী মোতায়েন করা হবে। এটিভিএম-এন্ড ২৪ ঘণ্টা টিকিট কাটার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিড়ের মধ্যে হাতে-ধরা টার্মিনাল বা এইচএইচটি নিয়ে কর্মীরা ঘুরে ঘুরে টিকিট দেবেন। ফলে কাউন্টারে লম্বা লাইন কিছুটা কমবে।
পুজোর সময় শিয়ালদহ স্টেশনে যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ, টিকিট ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনার নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন শাখার আধিকারিক, স্টেশন কর্মী এবং মাঠপর্যায়ের কর্মীরা ছিলেন।
আরও পড়ুন:
গত দুর্গাপুজোয় শিয়ালদহ স্টেশনে এক দিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর ভিড় হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এ বার আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে। যাত্রীদের চলাচল মসৃণ রাখতে প্রবেশ ও বেরোনোর পথ আলাদা রাখার পরিকল্পনা করা হয়েছে। প্ল্যাটফর্মের যাত্রী ধারণক্ষমতা ও ট্রেন চলাচলও খতিয়ে দেখা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ কর্মীদের পাশাপাশি নিয়মিত ঘোষণা করা হবে। সিসিটিভির মাধ্যমে ভিড়ের পরিস্থিতির উপর নজর রাখা হবে।
একই সঙ্গে দমদম স্টেশনে ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকের বুকিং কাউন্টার সরিয়ে বড় যাত্রীদের দাঁড়ানোর এলাকা তৈরি করা হচ্ছে। এতে ভিড়ের সময় যাত্রীদের চলাচল আরও সহজ হবে। বারাকপুরে নতুন বুকিং কাউন্টার এবং রানাঘাট প্রান্তে তৈরি হওয়া ফুট ওভারব্রিজ দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেন্ট্রাল ফুট ওভারব্রিজের উপর চাপ কমবে।
এ ছাড়াও শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে আধুনিক শৌচাগার তৈরির ব্যবস্থা করা হচ্ছে। বিধাননগর সাবওয়েরও প্রয়োজনীয় সংস্কার ও পরিকাঠামোগত উন্নতির কাজ চলছে। জরুরি পরিস্থিতির জন্য উদ্ধার ও সরিয়ে নেওয়ার পথ, চিকিৎসা পরিষেবা এবং বিপর্যয় মোকাবিলার ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে। বিভিন্ন বিভাগের কর্মীদের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ ও দায়িত্ব সম্পর্কে জানানো হচ্ছে।
ডিআরএম রাজীব সাক্সেনা জানান, পুজোর ভিড়ের কথা মাথায় রেখে সব প্রস্তুতি আগেভাগেই নেওয়া হচ্ছে। নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব পুজোর যাতায়াত নিশ্চিত করাই শিয়ালদহ ডিভিশনের মূল লক্ষ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের
-
‘লাল গড়’ যাদবপুরে অতি বামদের নিশানা মুখ্যমন্ত্রীর, বললেন ‘প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই’
-
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!
-
অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উৎপাদন, শিল্প মানচিত্রে বড় বদলের সম্ভাবনা
-
দু’মাসের ইন্টার্নশিপে ৬০ লাখ, বছরে ৪ কোটি! এমন চাকরি মিলছে এদেশে, সিভি দেবেন নাকি?