Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Har Ghar Bima

জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের

ভারতীয় জীবন বিমা নিগম-এর উদ্যোগে এবং স্কুল শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই প্রচার অভিযান চালানো হবে, যার মূল স্লোগান 'হর ঘর বিমা'।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৮:১৫

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৮:১৫

options
link
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের zoom
প্রতীকী ছবি।
Advertisement

ছোট থেকেই বুঝতে হবে জীবন বিমার গুরুত্ব। পড়াশোনার পাশাপাশি বাস্তব পরিস্থিতির সঙ্গে যুঝে নেওয়ার লড়াইটাও শিখতে হবে একটু একটু করে। এবার সরকারি উদ্যোগে স্কুলে স্কুলে পড়ুয়াদের সেই পাঠ দেওয়া হবে। স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে জীবন বিমার গুরুত্ব ছড়িয়ে দিতে কলকাতার সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং স্পনসর্ড মাধ্যমিক স্কুলে শুরু হচ্ছে বিশেষ সচেতনতা শিবির।

ভারতীয় জীবন বিমা নিগম-এর উদ্যোগে এবং স্কুল শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই প্রচার অভিযান চালানো হবে, যার মূল স্লোগান ‘হর ঘর বিমা’। সম্প্রতি কলকাতার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

এলআইসি-র কলকাতা শাখার আবেদনের ভিত্তিতে স্কুল শিক্ষা দপ্তরের উচ্চপর্যায়ের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় সমস্ত স্কুলের প্রধানদের নিজ নিজ স্কুল অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচি সফল করতে সম্পূর্ণ সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটি পরিবারে সঞ্চয় ও জীবন সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই এই নির্দেশিকার অনুলিপি রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার ও সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই স্কুলগুলিতে এই সচেতনতা শিবির শুরু হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.