Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Malda

‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর…

বউদির সঙ্গে পরকীয়ার পথে কাঁটা দূর করতেই স্ত্রীকে খুন করেছেন ওই যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২০:৫৪

options
link
‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর… zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

বিয়ের আগে থেকেই বউদির সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। বিয়ের পর স্ত্রী জানতে পারেন বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে। সেই থেকে শুরু দাম্পত্য অশান্তির। আর তার জেরে স্ত্রীকে খুন যুবকের। রক্তাক্ত ঘটনার সাক্ষী মালদহের ইংরেজবাজারের সাট্টারি এলাকা।

মৃতা শীলা বিবি। বছর পঁচিশের ওই তরুণীর বাপের বাড়ি মালদহের মানিকচকে। বছর আটেক আগে মোজাম্মিল মোমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। পেশায় পরিযায়ী শ্রমিক। দম্পতির দুই নাবালক পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার দুপুরে খাটের তলা থেকে তাঁর মুন্ডহীন দেহ উদ্ধার হয়। মুন্ড পাওয়া গিয়েছে খাটের তলায়। শীলার এক আত্মীয় জানান, মোজাম্মিলের সঙ্গে তার বউদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা জানাজানি হওয়ার পর থেকেই অশান্তি শুরু হয়। বউদির সঙ্গে পরকীয়ার পথে কাঁটা দূর করতেই স্ত্রীকে খুন করেছে মোজাম্মিল।

Advertisement

মোজাম্মিলের এক আত্মীয়ও সেই একই দাবি করে। তাঁরা জানান, বউদির সঙ্গে পরকীয়ার জেরে শীলার সঙ্গে অশান্তি হত মোজাম্মিলের। বারবার ওই পরকীয়া ছেড়ে বেরিয়ে আসার সুযোগ দিয়েছিল শীলা। তা সত্ত্বেও মোজাম্মিল সম্পর্ক ছেড়ে বেরয়নি। তাই যতদিন গড়িয়েছে। সম্পর্কের জটিলতা বেড়েছে। আর তার জেরেই এমন চরম পরিণতি হল। ইংরেজবাজার থানার পুলিশ ওই যুবক এবং তার বউদিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ধারাল অস্ত্র দিয়ে শীলাকে খুন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে একা মোজাম্মিল নাকি আরও কেউ যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিজনেরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.