20 Palli Sarbojanin Durgotsab Committee

বন্ধ হয়েছিল পুজো! বিধায়কের সঙ্গে অশান্তি মিটিয়ে হইহই করে প্রস্তুতি শুরু কলকাতার এই ক্লাবের

পুজো কমিটির এই সিদ্ধান্তে বেজায় খুশি স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৯:৩৬

options
link
বন্ধ হয়েছিল পুজো! বিধায়কের সঙ্গে অশান্তি মিটিয়ে হইহই করে প্রস্তুতি শুরু কলকাতার এই ক্লাবের
ফাইল ছবি

২৯ জুলাই খুঁটিপুজো হয়েছিল। তা সত্ত্বেও ১৫ আগস্ট ঘটা করে জানিয়ে দেওয়া হয় পুজো এবার আর হবে না। এবার মতবদল। বিধায়কের সঙ্গে অশান্তি মিটে যাওয়ায় প্রতিবারের মতো হইহই করে ফের পুজো হবে বলেই জানাল ২০ পল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

Advertisement

জানা গিয়েছে, গত ২৯ জুলাই খুঁটিপুজোর আগে স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গে দেখা করেন পুজো কমিটির সদস্যরা। তাঁর মনোনীত দুই বিশিষ্টকে পুজো কমিটিতে রাখতে হবে বলেই নাকি জানান বিধায়ক। সেই শর্ত মেনে নেয় পুজো কমিটি। তবে খুঁটিপুজোর দিন নাকি বাইক বাহিনী আসে। পুজো কমিটির সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেই অভিযোগ। পুজো কমিটিতে থাকা তৃণমূল নেতা-কর্মীদের বের করে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় বলেও দাবি কমিটির সদস্যদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই কমিটির তরফে পুজো না করার সিদ্ধান্ত জানানো হয়। স্বাধীনতা দিবসের সকালে ২০ পল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পেজে একটি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, “স্বাধীন ভারতে আজ আমরা পরাধীন। ৬৩ বছর ধরে চলা দুর্গাপুজো এই মুহূর্তে কিছু ব্যক্তি এবং পারিপার্শ্বিক চাপে নানা হুমকি, নানা শারীরিকভাবে নির্যাতনের হুমকির বিরুদ্ধে পুজো না করার সিদ্ধান্ত।” ফেসবুক পেজটিও ডিলিট করে দেওয়া হয়। যদিও সেই সময় পুজো কমিটির সদস্যরা জানিয়েছিলেন, পুজো বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন না। পুজোর সঙ্গে তাঁরা আর কোনওভাবে যুক্ত থাকবেন না।

Advertisement

তবে এবার ইউ টার্ন নিল পুজো কমিটি। সদস্যদের দাবি, স্থানীয় বিধায়কের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। তিনি চান প্রতি বছরের মতো পুজোর আয়োজন হোক। আর তারপরই হইহই করে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। পুজো কমিটির তরফে সিদ্ধান্ত বদলের কথা জানানোও হয়েছে। ব্যানারে লেখা হয়েছে, ‘আমরা ২০ পল্লি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির কারণে আমরা এ বছরে দুর্গাপুজো না করার সিদ্ধান্ত নিয়েছিলাম… আমরা সমস্ত বিবাদ মিটিয়ে এবছর আবার পুজো করার সিদ্ধান্ত নিয়েছি।’

20-palli

পুজো কমিটির এই সিদ্ধান্তে বেজায় খুশি স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.