চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি রেসিপি

অনলাইন অর্ডার এসময়ে সময়সাপেক্ষ। তাই জেনে নিন চটজলদি রেসিপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৪:৫৫

options
link
চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি রেসিপি
রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি

পুজোর চারদিন অনেকের বাড়িতেই গেট টুগেদার থাকে। আত্মীয় হোক বা বন্ধুবান্ধব, অতিথি সমাগম লেগেই থাকে। আর স্ন্য়াকস না থাকলে কি পুজোর আড্ডা জমে? অগত্যা হেঁশেলমুখো হতেই হয়। কারণ অনলাইন অর্ডার এসময়ে সময়সাপেক্ষ। তবে কুছ পরোয়া নেহি! ঝটপট চিকেনের এমন কয়েকটি স্ন্যাকসের রেসিপি জেনে নিন যেগুলো বানাতে সময় কম লাগলেও স্বাদে রেস্তরাঁকেও দশ গোল দেবে।

Advertisement

চিকেন চিজ বল

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

chicken-cheese-pakora

Advertisement

উপকরণ
চিকেন (বোনলেস, ২০০ গ্রাম), গোলমরিচগুঁড়ো (আধ-চা চামচ), নুন (স্বাদ মতো), লাল লঙ্কা গুঁড়ো ( ১ চা-চামচ), কাঁচালঙ্কা (২ টি), আদা রসুন বাটা (২ চামচ), হলুদ গুঁড়ো (১/৪ চা-চামচ), পিৎজা চিজ (গ্রেটেড, ৫০ গ্রাম), সাদা তেল (ভাজার জন্য)।

প্রণালী
একটা মিক্সিতে চিকেন, নুন, কাঁচালঙ্কা, লাল লঙ্কাগুঁড়ো, আদা-রসুন বাটা ও গোলমরিচ দিন। ভালো করে ব্লেন্ড করুন যাতে মিহি হয়। আধঘন্টা ফ্রিজে রেখে দিন। একটা বাটিতে বেসন, নুন, জল, বেকিং সোডা মেশান। ভালো করে ফেটিয়ে নিন যাতে দলা না থাকে। চিকেনের মিশ্রণ ফ্রিজ থেকে বের করে নিন। একটা বড়ো পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণটা ছড়িয়ে রাখুন। তার উপর গ্রেটেড চিজ বিছিয়ে দিন। সেখান থেকে অল্প মণ্ড তুলে মুড়ে ছোট বল তৈরি করুন। প্যানে তেল গরম করুন। চিকেন বলগুলো বেসনের গোলায় ডুবিয়ে লালচে করে ভেজে তুলুন। চাটনির সাথে পরিবেশন করুন।

আফগানি চিকেন কাবাব

উপকরণ
৫০০ গ্রাম চিকেন ছোট করে পিস করা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, কয়েকটা আমন্ড, কাঁচা লঙ্কা, পরিমাণমতো জল, টক দই, আদাবাটা, রসুনবাটা, নুন (আন্দাজমতো), ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, সাদা তেল, গলানো মাখন।

প্রণালী
চিকেন লেগ পিসগুলো জলে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ছুরি দিয়ে মাংসের গায়ে একটু করে চিরে দেবেন। আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখুন। মিক্সিতে আমন্ড, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। এবার একটা বড় বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, আমন্ড-লঙ্কার পেস্ট, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, নুন এবং অল্প সাদা তেল একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে একদম। এবার চিকেনের পিসগুলোয় মশলার এই মিশ্রণটা মাখিয়ে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার তাওয়ায় ঘি ব্রাশ করে ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ ভেজে নিন। মাঝেমধ্যে মাখন ব্রাশ করে দিন মাংসের পিস গুলোর গায়ে। মাংস সেদ্ধও হবে ফ্লেভারও থাকবে। এটা কাবাব ট্রেতেও বানাতে পারেন কিংবা ওভেনেও।

টক-ঝাল শ্রেডেড চিকেন

উপকরণ
সেদ্ধ চিকেন (১ কাপ) (ঝিরি করে জুলিয়ান করে কাটা), পেঁয়াজ কুচি (১টি বড় পেঁয়াজ খুব পাতলা করে কুচানো), ক্যাপসিকাম কুচি (লাল, সবুজ) (২ টেবল চামচ), কাঁচা লঙ্কা কুচি লম্বা করে (২ টি), আদা কুচি ( লঙ্কা করে ১ টেবল চামচ), নুন (স্বাদমত), লাইট সয়া সস (২ চা চামচ), আধভাঙা মরিচ গুঁড়ো (১ চা চামচ), সাদা তেল (২ টেবল চামচ)।

প্রণালী
প্রথমে ননস্টিক প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে তাতে সেদ্ধ জুলিয়ান চিকেন দিন। এবার আঁচ কমিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে স্টার ফ্রাই করে নিন। চিকেন ও সবজি মিলেমিশে গেলে নামিয়ে নিন। স্ন্যাকসের পাশাপাশি চাইলে চাইলে রুটি বা ব্রেডের সঙ্গেও পরিবেশন করতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.