সোনায় সাজবেন উমা। তাও আবার ১০০ কেজি সোনায়। উত্তরবঙ্গে এই প্রথম ১০০ কেজি সোনার গয়নায় সাজবে সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির মা দুর্গা-সহ তার গোটা পরিবার অর্থাৎ কার্তিক, লক্ষ্মী, গণেশ ও সরস্বতী। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন পুজো কমিটির সদস্যরা।
আরও পড়ুন:
দুর্গাপুজো মানেই নতুন চমক দেখা যায় সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির। এবছর তাদের পুজোর স্থান বদল হলেও আড়ম্বরে খামতি নেই। সেনকো গোল্ডের সহযোগিতায় তারা ১০০ কেজি সোনা পরাবেন মা দুর্গা-সহ তাঁর পরিবারকে। পাশাপাশি বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। চন্দননগরের শিল্পীদের তৈরি চোখধাঁধানো আলোকসজ্জাও এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে। তবে এবছর পুজোর স্থান পরিবর্তন হয়েছে। এতদিন যে জায়গায় সেন্ট্রাল কলোনির পুজো হয়ে আসছিল, সেখানে রেলের তরফে ক্রিকেট মাঠ তৈরির কাজ হচ্ছে। সেই কারণে আগের পুজোর স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে নিউ জলপাইগুড়ি থানা এবং নিউ জলপাইগুড়ি রেলের অফিসের পার্শ্ববর্তী একটি মাঠে এবছর পুজোর আয়োজন করা হয়েছে। স্থান বদলালেও আয়োজন ও চমকের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছে না পুজো কমিটি। তবে ১০০ কেজি সোনার সাজে সজ্জিত প্রতিমা দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। মণ্ডপের প্রায় ৮ ফুট আগে থেকেই ব্যারিকেড করা হবে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে। একাধিক নিরাপত্তারক্ষী ও বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। মণ্ডপের পিছনেও পৃথক ব্যারিকেড করা হবে। দর্শনার্থীদের নির্দিষ্ট লাইন দিয়ে প্রতিমা দর্শন করতে হবে।
ইতিমধ্যেই এই বিশেষ পুজোকে ঘিরে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিধায়ক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। অনেকের কাছ থেকেই ইতিবাচক সাড়াও মিলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে কে এবারের পুজোর উদ্বোধন করবেন, তা এখনই প্রকাশ্যে আনতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। পুজোর প্রায় এক সপ্তাহ আগে উদ্বোধকের নাম ঘোষণা করা হবে। তৃতীয়ার দিন সন্ধ্যা ৬টায় হবে পুজোর উদ্বোধন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কমিউনিস্টরা ঠাকুর মানে’, স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ, মোক্ষম দিলেন নায়িকাও
-
এআই ছাড়া দিন চলে না? সাবধান, এই ৫ তথ্য ভুলেও জানাবেন না কৃত্রিম চ্যাটবটকে
-
শেষ মুহূর্তে সূচি বদল, পিছিয়ে গেল মোহনবাগান-মহামেডান মিনি ডার্বি, একই সময় শুরু তিন ম্যাচ
-
তৃণমূল নেতাকে কেন ডিম? যুবককে ফেলে বেধড়ক মার! রণক্ষেত্র রায়গঞ্জ আদালত চত্বর
-
এবার আরও দামি সুখটান! দাম বাড়ল একগুচ্ছ সিগারেটের, তালিকায় কোন কোন ব্র্যান্ড